ফরহাদ ও ফারুক কোন দুটি বিষয়ের প্রতি আগ্রহী? তোমার পাঠ্যবইয়ের আলোকে নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, ফরহাদ পৌরনীতি ও সুশাসন এবং ফারুক অর্থনীতি বিষয়ের প্রতি আগ্রহী। পৌরনীতি ও সুশাসন হলো সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে রাষ্ট্র, সরকার, সার্বভৌমত্ব এবং নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করা হয়। অন্যদিকে অর্থনীতি বা অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা মুদ্রা ব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন এবং মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ সম্পর্কে আলোচনা করে। উদ্দীপকে দেখা যাচ্ছে, দুই বন্ধু ফরহাদ ও ফারুক দুটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এগুলোর প্রতি ফরহাদের আগ্রহ থাকায় সে পৌরনীতি ও সুশাসন বিষয়টি নির্বাচন করেছে। অন্যদিকে ফারুক মুদ্রা ব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহী, যা সরাসরি অর্থনীতি বিষয়টিকে নির্দেশ করে। কেননা, অর্থনীতি নাগরিকদের অর্থ উপার্জন, অর্থ ব্যয় এবং সীমিত সম্পদের মাধ্যমে কীভাবে অভাব পূরণ করতে হয় সে সম্পর্কে জ্ঞান দান করে।
HSC Civics 1st Paper Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি · সৃজনশীল
ফরহাদ ও ফারুক কোন দুটি বিষয়ের প্রতি আগ্রহী? তোমার পাঠ্যবইয়ের আলোকে …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর