আধুনিক সরকারব্যবস্থায় উক্ত বিষয়টির গুরুত্ব আলোচনা করো।
উত্তর: আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় উক্ত বিষয়টি তথা সুশাসনের গুরুত্ব অপরিসীম। আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় সুশাসনের গুরুত্ব অত্যন্ত গভীর এবং বহুমাত্রিক। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার, যা সুশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত না হলে জনগণের আকাঙ্ক্ষা ও অধিকার উপেক্ষিত হয়, যা গণতন্ত্রকে কেবল নামমাত্র রূপে সীমাবদ্ধ করে রাখে। সুশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত হয়। যার ফলে দুর্নীতি হ্রাস পায় এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়। পাশাপাশি সুশাসন রাষ্ট্রের প্রতিটি অঙ্গের জবাবদিহিতা নিশ্চিত করে, যাতে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই গণমুখী সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সুশাসনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, যা নাগরিকের ন্যায়বিচার লাভের অধিকার রক্ষা করে। গণতন্ত্রে জনগণের মতামত ও অংশগ্রহণ অগ্রাধিকার পায়। কিন্তু তা কার্যকর হয় তখনই যখন সুশাসনের কাঠামো দৃঢ় থাকে। সুশাসন ছাড়া গণতান্ত্রিক সরকারব্যবস্থা হয়তো একটি কাঠামো হিসেবে বিদ্যমান থাকতে পারে, কিন্তু তার অন্তর্নিহিত মূল্যবোধ ও কার্যকারিতা বিলীন হয়ে যায়। সর্বপরি, আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে, সুশাসন অপরিহার্য। এটি শুধু রাষ্ট্রের কার্যপ্রণালিকে শৃঙ্খলিত করে না, বরং জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা ও মর্যাদা নিশ্চিত করে, যা আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থার লক্ষ্য ও চেতনার সঙ্গে সর্ম্পকযুক্ত।
HSC Civics 1st Paper Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি · সৃজনশীল
আধুনিক সরকারব্যবস্থায় উক্ত বিষয়টির গুরুত্ব আলোচনা করো।
উদ্দীপক

ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর