শেয়ারFacebookWhatsApp

সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখ।

উত্তর: সুশাসনের ধারণা বর্তমান বিশ্বায়নের যুগে রাষ্ট্র পরিচালনায় একটি অতি উত্তম ব্যবস্থা হিসেবে বিবেচিত। সুশাসন ধারণাটি সাম্প্রতিক সময়ের মনে হলেও এটি প্রাচীনকাল থেকে বর্তমান সময়েও বিভিন্ন নামে পরিচিত ছিল। যেমন প্রাচীন ও মধ্য যুগে সুশাসন বলতে শাসনব্যবস্থায় ন্যায়বিচার, নৈতিকতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাকেই বুঝাত। আবার আধুনিক রাষ্ট্রের সূচনা হলে সেখানেও বিভিন্ন তাত্ত্বিক যেমন- ম্যাকিয়াভেলি, জনলক ও মন্টেস্কুর লেখায় আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রের কথা বলেছেন যা সুশাসনের অন্তর্ভুক্ত। সুশাসন আধুনিক বিশ্বে একটি গতিশীল ও চলমান সামাজিক ধারণা। বর্তমানের 'সুশাসন' প্রত্যয়টি বিশ্বব্যাংকের উদ্ভাবিত। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় 'সু' প্রত্যয়টি ব্যবহার করা হয়। শাসন-এর সাথে 'সু' প্রত্যয় যোগ করে 'সুশাসন' শব্দটির প্রকাশ ঘটানো হয়। পরবর্তীতে ১৯৯২ সালে বিশ্ব সুশাসনের সংজ্ঞা প্রদান করে। বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা। এরপর ১৯৯৫ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 'Governance: Sound Development Management [গণিত] রিপোর্টে সুশাসনের ধারণা দেয়। ১৯৯৭ সালে UNDP সুশাসনের মূলনীতি প্রকাশ করে সুশাসনকে সর্বজন স্বীকৃত বিষয়ে পরিণত করে। ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুশাসন দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ এ চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন: IDA, VNHRC, জাতিসংঘসহ অনেকে সুশাসন নিয়ে কাজ করেছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমেই বর্তমান 'সুশাসন' ধারণাটি বিকশিত হয়ে উঠেছে। যা শাসনব্যবস্থাসমূহের মধ্যে সর্বজন স্বীকৃত।

HSC Civics 1st Paper Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি · সৃজনশীল

সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখ।

উদ্দীপক

question image

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

ছকের প্রশ্নবোধক চিহ্নটি দ্বারা সুশাসনকে বুঝিয়েছে।

উত্তর

শুদ্ধাচার বলতে এমন আচরণ বা নৈতিক মূল্যবোধকে বোঝানো হয়, যা সৎ, ন্যায়পরায়ণ এবং আদর্শিক। এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে শৃঙ্খলা, নৈতিকতা এবং সঠিক মূল্যবোধ বজায় রাখার প্রতীক। শুদ্ধাচার মানে কেবল সঠিক পথে চলা নয়, বরং নিজের কর্মে সততা, দায়িত্বশীলতা এবং সমাজের প্রতি কর্তব্যপরায়ণ হওয়া। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে শুদ্ধাচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ব্যক্তিকে সঠিক পথ দেখায় এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে।

উত্তর

সুশাসনের ধারণা বর্তমান বিশ্বায়নের যুগে রাষ্ট্র পরিচালনায় একটি অতি উত্তম ব্যবস্থা হিসেবে বিবেচিত। সুশাসন ধারণাটি সাম্প্রতিক সময়ের মনে হলেও এটি প্রাচীনকাল থেকে বর্তমান সময়েও বিভিন্ন নামে পরিচিত ছিল। যেমন প্রাচীন ও মধ্য যুগে সুশাসন বলতে শাসনব্যবস্থায় ন্যায়বিচার, নৈতিকতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাকেই বুঝাত। আবার আধুনিক রাষ্ট্রের সূচনা হলে সেখানেও বিভিন্ন তাত্ত্বিক যেমন- ম্যাকিয়াভেলি, জনলক ও মন্টেস্কুর লেখায় আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রের কথা বলেছেন যা সুশাসনের অন্তর্ভুক্ত। সুশাসন আধুনিক বিশ্বে একটি গতিশীল ও চলমান সামাজিক ধারণা। বর্তমানের 'সুশাসন' প্রত্যয়টি বিশ্বব্যাংকের উদ্ভাবিত। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় 'সু' প্রত্যয়টি ব্যবহার করা হয়। শাসন-এর সাথে 'সু' প্রত্যয় যোগ করে 'সুশাসন' শব্দটির প্রকাশ ঘটানো হয়। পরবর্তীতে ১৯৯২ সালে বিশ্ব সুশাসনের সংজ্ঞা প্রদান করে। বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা। এরপর ১৯৯৫ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 'Governance: Sound Development ManagementManagement^{\prime} রিপোর্টে সুশাসনের ধারণা দেয়। ১৯৯৭ সালে UNDP সুশাসনের মূলনীতি প্রকাশ করে সুশাসনকে সর্বজন স্বীকৃত বিষয়ে পরিণত করে। ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুশাসন দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ এ চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন: IDA, VNHRC, জাতিসংঘসহ অনেকে সুশাসন নিয়ে কাজ করেছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমেই বর্তমান 'সুশাসন' ধারণাটি বিকশিত হয়ে উঠেছে। যা শাসনব্যবস্থাসমূহের মধ্যে সর্বজন স্বীকৃত।

উত্তর

একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। সুশাসন বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় সেখানে সরকার হবে দক্ষ, কার্যকর ও অংশগ্রহণমূলক। বর্তমান বিশ্বে অনেক রাষ্ট্রের ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তিকে দেখা হচ্ছে সুশাসন নিশ্চিত করার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে। কেননা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগণকে উন্নতর সরকারি সেবাসমূহ খুব দ্রুত ও কম সময়ে পৌঁছে দেওয়া যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দ্রুত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবস্থায় বাণিজ্য ও নাগরিক সেবা সম্পর্কিত সেবা এবং তথ্য সরবরাহ করে দুর্ভোগ হ্রাস করতে সক্ষম হচ্ছে। এভাবে সরকারি সেবার মান উন্নয়ন করে সুশাসন নিশ্চিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই সরকারের বিভিন্ন কর্মকান্ড, সেবা তথা অদের প্রাপ্য দুর্যোগ সুবিধা সম্পর্কে জানতে পারে। এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং অধিকতর দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়, যা সুশাসন বাস্তবায়নে সাহায্য করে। সুশাসনের অন্যতম পূর্বশর্ত হলো জনগণের অংশগ্রহণ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিকগণ এখন ঘরে বসেই সরকারের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার জনগণের তথ্য প্রাপ্তিকে সহজ করে তুলছে। তথ্যের এই অবাধ প্রবাহ সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করেছে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় হলো দুর্নীতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবাসমূহ প্রদান করায় দুর্নীতির সুযোগ কমে যায় এবং স্বজনপ্রীতির সুযোগ বন্ধ হয়। আর এসব প্রশাসনিক কাজে স্বজনপ্রীতি বন্ধ ও দুর্নীতি হ্রাসের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখতে পারে।
HSCCivics 1st PaperChapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার নিকট পরামর্শ চাইল । তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথ পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেয়ার পরামর্শ দিলেন। তখন সাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। সাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ আছে।

সিলেট সরকারি কলেজ · 2024

পুরবাসী কাদেরকে বলা হতো?
“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।
উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো।
উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার নিকট পরামর্শ চাইল । তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথ পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেয়ার পরামর্শ দিলেন। তখন সাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। সাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ আছে।

সিলেট সরকারি কলেজ · 2024

পুরবাসী কাদেরকে বলা হতো?
“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।
উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো।
উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।

“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পুরবাসী কাদেরকে বলা হতো?

পুরবাসী কাদেরকে বলা হতো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সুশাসনের মূলনীতি কোনটি?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কে পৌরনীতিকে 'Education for citizenshipcitizenship^{\prime} বলে আখ্যায়িত করেছেন?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'CIVITASCIVITAS^{\prime} শব্দের অর্থ কী?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

'CivisCivis^{\prime} শব্দের অর্থ কী?
সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করো।
উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

'CivisCivis^{\prime} শব্দের অর্থ কী?
সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করো।
উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও প“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।পুরবাসী কাদেরকে বলা হতো?সুশাসনের মূলনীতি কোনটি?প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?কে পৌরনীতিকে 'Education for citizenship [গণিত] বলে আখ্যায়িত করেছেন?'CIVITAS [গণিত] শব্দের অর্থ কী?উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।