উদ্দীপকে স্বপ্নীলের পড়তে চাওয়া বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। পৌরনীতি ও সুশাসন হচ্ছে এমন একটি বিজ্ঞান যা নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। সুনাগরিক হিসেবে সুসংহত সামাজিক ও রাজনৈতিক জীবন লাভ করতে হলে এর শিক্ষা গ্রহণ অপরিহার্য। উদ্দীপকের নাছিমার মতো সকল নাগরিকেরই পৌরনীতি ও সুশাসন সম্পর্কে ধারণা থাকা উচিত। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে সুনাগরিকতার গুণাবলি তথা বুদ্ধি, বিবেক ও আত্মসংযম লাভ করা সম্ভব হয়। এছাড়া নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করা, গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি ও সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও পৌরনীতি ও সুশাসনের ভূমিকা অনস্বীকার্য। উত্তম নাগরিক জীবন গঠন করে সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখার জন্যও পৌরনীতি ও সুশাসন পাঠ করা আবশ্যক। পৌরনীতি ও সুশাসন পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, সংবিধান, রাজনৈতিক দল প্রভৃতি সম্বন্ধে জ্ঞানদান করে। এসব প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলি আলোচনার মাধ্যমে, মানুষ সচেতন হয় এবং এগুলোতে তাদের অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করতে শেখে। পৌরনীতি ও সুশাসন সাম্য, স্বাধীনতা ও সহনশীলতার শিক্ষাদানের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়া পৌরনীতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের আচরণ ও কার্যাবলি সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করে থাকে। এভাবে সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সম্পর্কিত নানা ধ্যান-ধারণা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানা যায়। আলোচনা শেষে বলা যায়, সুনাগরিকতার শিক্ষা প্রদানের মাধ্যমে পৌরনীতি ও সুশাসন নাগরিকদের সফল ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তুলতে বিভিন্নভাবে সহায়তা করে। তাই সকল নাগরিকের পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়ন করা প্রয়োজন।
HSC Civics 1st Paper Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে স্বপ্নীলের পড়তে চাওয়া বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর