শেয়ারFacebookWhatsApp

বর্ণিত দেশে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও সেখানে দুর্নীতি, অদক্ষতা ও ক্ষমতার অপব্যবহার ইত্যাদির কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। উদ্দীপকে বর্ণিত এ দেশে সুশাসনের অভাব রয়েছে। কারণ দেশটিতে সুশাসনের তিনটি সমস্যা বা অন্তরায় সে দেশে বিদ্যমান রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বড় একটি বাধা হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন সুদূরপরাহত বিষয়ে পরিণত হয়। শাসনব্যবস্থায় দুর্নীতি জনসাধারণকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং ভারসাম্যহীনতা তৈরি করে। দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়, দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় এবং দুর্নীতি হলো দারিদ্র্যের মূল কারণ। তাছাড়া দেশটিতে অদক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার বিষয় দুটিও পরিলক্ষিত হয়। যেকোনো রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হলে আমলাদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন হতে হয়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয় না। উদ্দীপকেও আমরা অদক্ষতার বিষয়টি দেখি, যা দেশটির সুশাসনের অভাবকেই নির্দেশ করে। আবার "ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে”- বার্ট্রান্ড রাসেলের এ কথাটি থেকে সহজেই বোধগম্য হয় যে, কেন্দ্রীভূত ক্ষমতা সুশাসনের পথে অন্তরায় সৃষ্টি করে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি কেবল একজন বা কয়েকজন ব্যক্তি ও সংগঠনের হাতে কেন্দ্রীভূত থাকে, তবে তাদেরকে এটি স্বেচ্ছাচারী করে তুলতে পারে। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার। অতএব এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।

HSC Civics 1st Paper Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি · সৃজনশীল

বর্ণিত দেশে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকলেও দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

সুশাসনের একটি উপাদান হলো 'গণতন্ত্র'।

উত্তর

আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। আইনের শাসনের ফলে নাগরিক ও শাসকের জন্য আইন সমভাবে কার্যকর হয়। ফলে স্বাধীনতা ও সাম্য সুরক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও সেখানে দুর্নীতি, অদক্ষতা ও ক্ষমতার অপব্যবহার ইত্যাদির কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। উদ্দীপকে বর্ণিত এ দেশে সুশাসনের অভাব রয়েছে। কারণ দেশটিতে সুশাসনের তিনটি সমস্যা বা অন্তরায় সে দেশে বিদ্যমান রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বড় একটি বাধা হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন সুদূরপরাহত বিষয়ে পরিণত হয়। শাসনব্যবস্থায় দুর্নীতি জনসাধারণকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং ভারসাম্যহীনতা তৈরি করে। দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়, দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় এবং দুর্নীতি হলো দারিদ্র্যের মূল কারণ। তাছাড়া দেশটিতে অদক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার বিষয় দুটিও পরিলক্ষিত হয়। যেকোনো রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হলে আমলাদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন হতে হয়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয় না। উদ্দীপকেও আমরা অদক্ষতার বিষয়টি দেখি, যা দেশটির সুশাসনের অভাবকেই নির্দেশ করে। আবার "ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে”- বার্ট্রান্ড রাসেলের এ কথাটি থেকে সহজেই বোধগম্য হয় যে, কেন্দ্রীভূত ক্ষমতা সুশাসনের পথে অন্তরায় সৃষ্টি করে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি কেবল একজন বা কয়েকজন ব্যক্তি ও সংগঠনের হাতে কেন্দ্রীভূত থাকে, তবে তাদেরকে এটি স্বেচ্ছাচারী করে তুলতে পারে। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার। অতএব এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দেশে উল্লেখকৃত সমস্যাসমূহ দূর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। উদ্দীপকে বর্ণিত দেশটিতে সুশাসনের যে তিনটি সমস্যা বা অন্তরায়ের কথা উল্লেখ রয়েছে সেই তিনটি সমস্যার সমাধান করতে হবে সর্বাগ্রে এবং অতঃপর দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তবেই জনগণের উন্নয়ন সম্ভব হবে। দুর্নীতি হলো সুশাসনের একটি বড় রকমের অন্তরায়। এটি একটি অভিশাপ বলা চলে। রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি থাকলে সেখানে আইনের শাসন, ন্যায়পরায়ণতা কল্পনামাত্র। দুর্নীতির কারণে জনগণ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য ও ভারসাম্যহীনতা সৃষ্টি করে। শুধু তাই নয়, দুর্নীতি জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি জাতীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ। দুর্নীতির মূলোৎপাটন করে সুশাসন প্রতিষ্ঠিত করলে উদ্দীপকে বর্ণিত দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া অদক্ষতাও সুশাসনের অন্তরায়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায় না। উক্ত দেশে আমলাদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে সুশাসন নিশ্চিত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হবে। আবার ক্ষমতার অপব্যবহার সুশাসনকে ব্যাহত করে। কেন্দ্রীভূত ক্ষমতা মানুষকে স্বেচ্ছাচারী করে। ক্ষমতা কাঠামো কর্তৃত্বমূলক হলেও সেখানে সুশাসন বজায় থাকে না। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার। এতে জবাবদিহিতা নিশ্চিত হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার ভাগাভাগি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন বিচার বিভাগ এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ক্ষমতাসম্পন্ন একটি আইনসভা থাকতে হবে। তাহলে উক্ত দেশে ক্ষমতার অপব্যবহার রোধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
HSCCivics 1st PaperChapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার নিকট পরামর্শ চাইল । তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথ পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেয়ার পরামর্শ দিলেন। তখন সাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। সাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ আছে।

সিলেট সরকারি কলেজ · 2024

ক
পুরবাসী কাদেরকে বলা হতো?
খ
“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার নিকট পরামর্শ চাইল । তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথ পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেয়ার পরামর্শ দিলেন। তখন সাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। সাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ আছে।

সিলেট সরকারি কলেজ · 2024

ক
পুরবাসী কাদেরকে বলা হতো?
খ
“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।

“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পুরবাসী কাদেরকে বলা হতো?

পুরবাসী কাদেরকে বলা হতো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সুশাসনের মূলনীতি কোনটি?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কে পৌরনীতিকে 'Education for citizenship′citizenship^{\prime} বলে আখ্যায়িত করেছেন?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'CIVITAS′CIVITAS^{\prime} শব্দের অর্থ কী?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ক
'Civis′Civis^{\prime} শব্দের অর্থ কী?
খ
সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ক
'Civis′Civis^{\prime} শব্দের অর্থ কী?
খ
সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও প“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।পুরবাসী কাদেরকে বলা হতো?সুশাসনের মূলনীতি কোনটি?প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?কে পৌরনীতিকে 'Education for citizenship [গণিত] বলে আখ্যায়িত করেছেন?'CIVITAS [গণিত] শব্দের অর্থ কী?উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।