শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রাষ্ট্র দুটির শাসনব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের 'ক' দেশটিতে সুশাসনের ব্যাপক অভাব পরিলক্ষিত হয়, যেখানে 'খ' দেশে সুশাসন বিদ্যমান। স্বাভাবিকভাবেই দুটি দেশের শাসনব্যবস্থায় দুই রকম চিত্র প্রকাশ পাবে। শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হলো সুশাসন। এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র ও জনগণের সম্পর্ক, জনগণের দায়িত্ব ও কর্তব্য, নেতা-জনতা ও রাষ্ট্রের আত্মসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে বিশ্লেষণসহ স্থান পায়। শাসন ব্যবস্থায় প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা কার্যকর ও সফলতা লাভ করে সুশাসনের মাধ্যমে। সুশাসন জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করাসহ গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে আনতে সহায়তা করে। সুশাসনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়। উদ্দীপকের 'ক' দেশটিতে সুশাসনের অভাবের ফলে সেখানে প্রশাসনিক দুর্বলতা, স্বচ্ছতার অভাব, দুর্নীতি এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে দেখা যায়। রাজনৈতিক অস্থিরতা, আইনের শাসনের অনুপস্থিতি এবং ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থাহীনতা সমাজে বৈষম্য ও অর্থনৈতিক দুরবস্থার কারণে সেখানে অচলাবস্থার সৃষ্টি হবে। অন্যদিকে, 'খ' দেশে সুশাসনের উপস্থিতি রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কার্যকর ও জবাবদিহিমূলক করে তুলতে সাহায্য করবে। যেখানে প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ এবং দুর্নীতি দমনের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। ফলে নাগরিকরা সমান সুযোগ ও ন্যায়বিচার পেয়ে যাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। সুশাসনের অনুপস্থিতির কারণে যেখানে 'ক' দেশটি রাজনৈতিক ও আর্থসামাজিক সংকটের শিকার হবে, সেখানে 'খ' দেশটি উন্নয়ন, গণতন্ত্র ও সামাজিক কল্যাণের পথে এগিয়ে যাবে। সুতরাং আলোচনা শেষে বলা যায়, সুশাসন একটি রাষ্ট্রের সকল উন্নয়ন ও স্থিতিশীলতার সূচকস্বরূপ। স্বাভাবিকভাবেই তাই উদ্দীপকের দেশ দুটির শাসন কৌশল বিপরীতধর্মী।

HSC Civics 1st Paper Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রাষ্ট্র দুটির শাসনব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব রহমান একজন প্রবীণ সংবাদকর্মী। তিনি একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠ করেছিলেন। প্রবন্ধটিতে দেখা যায়, 'ক' নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অন্যদিকে, 'খ' নামক রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনের শাসন বিদ্যমান।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয় ও দুর্নীতি রোধ হয়।

উত্তর

সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত। কেননা গণতন্ত্রের পূর্বশর্তগুলো একমাত্র সুশাসনের মাধ্যমেই পূরণ করা সম্ভব হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। সুশাসন দ্বারাই জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষা করা যায়। সুশাসনের ফলেই গণতন্ত্র শক্তিশালী হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সুশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিকতা পরিহার করে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ জাতির বৃহত্তম স্বার্থ রক্ষা করা সম্ভব। তাই বলা যায়, সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত কথাটি যথার্থ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হয়। ফলে দুর্নীতি দূর হয়। উদ্দীপকের প্রবীণ সংবাদকর্মী জনাব রহমান একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠকালে দেখতে পান, 'ক' নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এর মাধ্যমে 'ক' দেশে মূলত সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। কেননা সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। এর অনুপস্থিতি বা চর্চা না থাকলে কোনো দেশেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আবার একটি দেশে সুশাসনের ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে কাজ করে রাজনৈতিক অস্থিতিশীলতা। এর মাধ্যমে দেশে অরাজকতার পরিবেশ তৈরি হয়। এছাড়া যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি দেশের প্রশাসন ব্যবস্থায় দুর্নীতির পথকে প্রশস্ত করে। এমন পরিস্থিতিতে প্রশাসনিক কোনো কাজে জবাবদিহিতা থাকে না। আর জবাবদিহিতা না থাকলে রাষ্ট্রের সবক্ষেত্রে দুর্নীতি বিস্তার লাভ করে। জনগণ সরকারের কাজে আস্থা রাখতে পারে না। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিদ্যমান সমস্যাগুলো 'ক' দেশে সুশাসনের অভাবকে প্রতিফলিত করে।

উত্তর

উদ্দীপকের 'ক' দেশটিতে সুশাসনের ব্যাপক অভাব পরিলক্ষিত হয়, যেখানে 'খ' দেশে সুশাসন বিদ্যমান। স্বাভাবিকভাবেই দুটি দেশের শাসনব্যবস্থায় দুই রকম চিত্র প্রকাশ পাবে। শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হলো সুশাসন। এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র ও জনগণের সম্পর্ক, জনগণের দায়িত্ব ও কর্তব্য, নেতা-জনতা ও রাষ্ট্রের আত্মসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে বিশ্লেষণসহ স্থান পায়। শাসন ব্যবস্থায় প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা কার্যকর ও সফলতা লাভ করে সুশাসনের মাধ্যমে। সুশাসন জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করাসহ গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে আনতে সহায়তা করে। সুশাসনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়। উদ্দীপকের 'ক' দেশটিতে সুশাসনের অভাবের ফলে সেখানে প্রশাসনিক দুর্বলতা, স্বচ্ছতার অভাব, দুর্নীতি এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে দেখা যায়। রাজনৈতিক অস্থিরতা, আইনের শাসনের অনুপস্থিতি এবং ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থাহীনতা সমাজে বৈষম্য ও অর্থনৈতিক দুরবস্থার কারণে সেখানে অচলাবস্থার সৃষ্টি হবে। অন্যদিকে, 'খ' দেশে সুশাসনের উপস্থিতি রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কার্যকর ও জবাবদিহিমূলক করে তুলতে সাহায্য করবে। যেখানে প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ এবং দুর্নীতি দমনের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। ফলে নাগরিকরা সমান সুযোগ ও ন্যায়বিচার পেয়ে যাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। সুশাসনের অনুপস্থিতির কারণে যেখানে 'ক' দেশটি রাজনৈতিক ও আর্থসামাজিক সংকটের শিকার হবে, সেখানে 'খ' দেশটি উন্নয়ন, গণতন্ত্র ও সামাজিক কল্যাণের পথে এগিয়ে যাবে। সুতরাং আলোচনা শেষে বলা যায়, সুশাসন একটি রাষ্ট্রের সকল উন্নয়ন ও স্থিতিশীলতার সূচকস্বরূপ। স্বাভাবিকভাবেই তাই উদ্দীপকের দেশ দুটির শাসন কৌশল বিপরীতধর্মী।
HSCCivics 1st PaperChapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার নিকট পরামর্শ চাইল । তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথ পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেয়ার পরামর্শ দিলেন। তখন সাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। সাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ আছে।

সিলেট সরকারি কলেজ · 2024

পুরবাসী কাদেরকে বলা হতো?
“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।
উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো।
উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার নিকট পরামর্শ চাইল । তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথ পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেয়ার পরামর্শ দিলেন। তখন সাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। সাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ আছে।

সিলেট সরকারি কলেজ · 2024

পুরবাসী কাদেরকে বলা হতো?
“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।
উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো।
উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।

“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পুরবাসী কাদেরকে বলা হতো?

পুরবাসী কাদেরকে বলা হতো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সুশাসনের মূলনীতি কোনটি?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কে পৌরনীতিকে 'Education for citizenshipcitizenship^{\prime} বলে আখ্যায়িত করেছেন?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'CIVITASCIVITAS^{\prime} শব্দের অর্থ কী?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

'CivisCivis^{\prime} শব্দের অর্থ কী?
সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করো।
উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

'CivisCivis^{\prime} শব্দের অর্থ কী?
সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করো।
উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ করো।উদ্দীপকে সাফির বাবা যে বিষয়টি বেছে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ও প“উত্তম নাগরিকতা অর্জনের জন্য পৌরনীতির জ্ঞান আবশ্যক” উক্তিটি ব্যাখ্যা করো।পুরবাসী কাদেরকে বলা হতো?সুশাসনের মূলনীতি কোনটি?প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?কে পৌরনীতিকে 'Education for citizenship [গণিত] বলে আখ্যায়িত করেছেন?'CIVITAS [গণিত] শব্দের অর্থ কী?উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে সুশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।