উদ্দীপকের সাইটটির ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ওয়েব সাইটের কাঠামোটি হলো ট্রিবা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেইজে লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেইজগুলোতে যাওয়া যায়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে হায়ারার্কিক্যাল কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয়। এ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। হোমপেইজ, সাব-মেনু ও অন্যান্য পেইজের লিঙ্ক - থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেমন- কোনো স্কুল, কলেজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ ধরনের হয়ে থাকে। বেশির ভাগ অনলাইন সিস্টেমে এ ধরনের কাঠামো ব্যবহার করা হয়। এ ধরনের কাঠামোতে মূল বিষয়ের তালিকা বা মেনু তৈরি করে সাব-মেনু তৈরি করা হয়ে থাকে।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
উদ্দীপকের সাইটটির ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো।
উদ্দীপক
ছবিটির নাম hcc.jpg এবং সাইজ 100 × 100। ছবিটি jubilee.html ফাইলের সাথে লিংক করা। About us-এ ক্লিক করলে www.hcc.edu.bd তে যাওয়া যায়। সাইটটিতে ১০টি পেজ আছে। সাইটটি ব্যবহারে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করে।হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

