কোনটি align এট্রিবিউটের মান হিসাবে ব্যবহার হতে পারে?
ক. top
খ. down
গ. center
ঘ. up
উত্তর: center
ব্যাখ্যা: এইচটিএমএল (HTML) এ কোনো টেক্সট, টেবিল বা অনুচ্ছেদকে (Paragraph) ওয়েবপেইজের নির্দিষ্ট স্থানে বিন্যাস করার জন্য align অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। align অ্যাট্রিবিউটের সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত মান (value) গুলো হলো: left: লেখাকে বাম দিকে রাখার জন্য (এটি সাধারণত ডিফল্ট থাকে)। right: লেখাকে ডান দিকে রাখার জন্য। center: লেখাকে মাঝখানে রাখার জন্য। justify: লেখার ডান ও বাম উভয় পাশ সমান করার জন্য।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · MCQ

