X-Y এর ফলাফল গণনা করতে যে সার্কিট প্রয়োজন তার গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো।
উত্তর: X-Y এর ফলাফল গণনা করতে একটি ফুল অ্যাডার সার্কিট প্রয়োজন। ডিজিটাল সিস্টেমে X-Y এর মান নির্ণয় করা হয় মূলত 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে। যেহেতু X ও Y বহুবিটবিশিষ্ট সংখ্যা, তাই এদের যোগ করার সময় প্রতিটি ধাপে পূর্ববর্তী বিটের ক্যারি বর্তমান বিটগুলোর সাথে যোগ করতে হয়। এক্ষেত্রে হাফ অ্যাডার কেবলমাত্র দুটি বিট যোগ করতে পারে, কিন্তু ফুল অ্যাডার একই সাথে দুটি বিট ও একটি ক্যারি বিট যোগ করতে পারে। তাই X-Y এর ফলাফল পেতে ফুল-অ্যাডার সার্কিট অপরিহার্য। গঠন : ফুল অ্যাডার তিনটি ইনপুট X, Y, [গণিত] এবং দুট্রি আউটপুট [গণিত] ও [গণিত] নিয়ে গঠিত। গঠনগতভাবে দুটি হাফ অ্যাডার ও একটি OR গেইটের সমন্বয়ে একটি ফুল অ্যাডার তৈরি করা যায়। [চিত্র] এখানে প্রথম হাফ অ্যাডারের আউটপুটগুলো দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে ব্যবহৃত হয় এবং উভয় হাফ অ্যাডারের ক্যারি অংশদুটিকে একটি OR গেইটের মাধ্যমে যুক্ত করে চূড়ান্ত ক্যারি [গণিত] পাওয়া যায়। কার্যপ্রণালি : ফুল অ্যাডারের কার্যপ্রণালি মূলত বাইনারি যোগের নিয়মের ওপর ভিত্তি করে চলে। যখন ইনপুট হিসেবে X, Y ও [গণিত] প্রদান করা হয়, তখন সার্কিটটি প্রথমে X ও Y এর মধ্যে যোগ সম্পন্ন করে। যদি এই তিনটি ইনপুটের যেকোনো একটি 1 হয় তবে যোগফল 1 হয়। যদি দুটি ইনপুট 1 হয়, তবে যোগফল 0 এবং ক্যারি 1 হিসেবে আউটপুটে চলে যায়। আর যদি তিনটি ইনপুটই 1 হয়, তবে যোগফল ও ক্যারি উভয়েই 1 হয়। এই প্রক্রিয়ায় প্রাপ্ত ফলাফলটি রেজিস্টারে সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়।
HSC ICT Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস · সৃজনশীল
X-Y এর ফলাফল গণনা করতে যে সার্কিট প্রয়োজন তার গঠন ও কার্যপ্রণালী ব্…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর

উত্তর
ফ্লিপ-ফ্লপ হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বিট তথ্য (0 অথবা 1) সংরক্ষণ করতে পারে। রেজিস্টার মেমোরির ক্ষেত্রে D ফ্লিপ-ফ্লপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এটি ইনপুট যা পায়, আউটপুটে ঠিক তাই জমা রাখে। এই সার্কিটটি মূলত একটি ক্লকড SR ফ্লিপ-ফ্লপের পরিমার্জিত রূপ যেখানে S ও R ইনপুটের মাঝখানে একটি NOT গেইট যুক্ত করে সেগুলোকে একটিমাত্রা ইনপুট D তে রূপান্তরিত করা হয়। এর ফলে Sও R ইনপুটে কখনোই একই মান আসতে পারে না, যা সার্কিটের অস্থিতিশীলতা দূর করে। যখন সার্কিটের ক্লক পালস সক্রিয় থাকে, তখন ইনপুট D এর মান যদি 1 হয়, তবে ফ্লিপ-ফ্লপটি SET অবস্থায় যায় এবং আউটপুট Q তে। জমা হয়। আবার D এর মান 0 হলে ফ্লিপ-ফ্লপটি RESET হয় এবং আউটপুটে ০ জমা হয়। এভাবেই মূলত X-Y এর ফলাফলের প্রতিটি বিট রেজিস্টারে জমা হয়।উত্তর
এখানে প্রথম হাফ অ্যাডারের আউটপুটগুলো দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে ব্যবহৃত হয় এবং উভয় হাফ অ্যাডারের ক্যারি অংশদুটিকে একটি OR গেইটের মাধ্যমে যুক্ত করে চূড়ান্ত ক্যারি পাওয়া যায়।
কার্যপ্রণালি : ফুল অ্যাডারের কার্যপ্রণালি মূলত বাইনারি যোগের নিয়মের ওপর ভিত্তি করে চলে। যখন ইনপুট হিসেবে X, Y ও প্রদান করা হয়, তখন সার্কিটটি প্রথমে X ও Y এর মধ্যে যোগ সম্পন্ন করে। যদি এই তিনটি ইনপুটের যেকোনো একটি 1 হয় তবে যোগফল 1 হয়। যদি দুটি ইনপুট 1 হয়, তবে যোগফল 0 এবং ক্যারি 1 হিসেবে আউটপুটে চলে যায়। আর যদি তিনটি ইনপুটই 1 হয়, তবে যোগফল ও ক্যারি উভয়েই 1 হয়। এই প্রক্রিয়ায় প্রাপ্ত ফলাফলটি রেজিস্টারে সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়।

