উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যকার সম্পর্কের কারণ ও সুবিধার স্বপক্ষে তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে সম্পর্ক তৈরি করা সম্ভব। কারণ ডেটাবেজ রিলেশন বা সম্পর্ক তৈরির শর্ত হচ্ছে ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। ঐ কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরমেট একই হতে হবে এবং টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলের অবশ্যই প্রাইমারি কী ফিল্ড থাকতে হবে। এক্ষেত্রে উদ্দীপকে ১নং টেবিলে রোল নং, নাম, ক্লাস, সেকশন এবং ২ নং টেবিলে রোল, মার্কস ও গ্রেড সংরক্ষিত রয়েছে। ফলে টেবিল দুটির মধ্যে রোল নং একটি কমন ফিল্ড। এই রোল নং এর সাহায্যে দুটি টেবিলের মধ্যে One-to-One সম্পর্ক সম্ভব। কমন ফিল্ডের সাহায্যে ১নং টেবিলের একটি রেকর্ডের সাথে ২নং টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক তৈরি করা যায়। এ ধরনের সম্পর্কই One-to-One সম্পর্ক। টেবিলদ্বয়ের মধ্যকার সম্পর্কের ফলে সুবিধা: ১. এক ডেটাবেজ থেকে অন্য ডেটাবেজে তথ্য আদান-প্রদান সহজ হয়। ২. কাঙ্ক্ষিত তথ্য সহজেই খুঁজে পাওয়া যায়। ৩. ডেটা রিডানডেন্সি রোধ করা যায়। ৪. মেমোরিতে জায়গা কম লাগে। ৫. দক্ষতার সাথে ব্যবস্থাপনার কাজ করা যায়। ৬. দুই বা ততোধিক টেবিল থেকে একত্রে রিপোর্ট তৈরি করা যায়।
HSC ICT Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস · সৃজনশীল
উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যকার সম্পর্কের কারণ ও সুবিধার স্বপক্ষে তোম…
উদ্দীপক

নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
Integer (পূর্ণসংখ্যা): অঙ্ক বা সংখ্যাজাতীয় ডেটার জন্য Integer ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ডেটা টাইপে ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যার মান থাকতে পারে। এ ডেটা টাইপের সাইজ 2, 4, 8 বাইট হতে পারে। উদ্দীপকের Roll No ও Class ফিল্ডদ্বয়ের ডেটা টাইপ Integer.
টেক্সট: সাধারণত নাম, ঠিকানা বা বর্ণনামূলক ডেটা রাখার জন্য এটি ব্যবহৃত হয়। এতে বর্ণ (A-Z), সংখ্যা (0-9) এবং বিশেষ চিহ্ন (+, -, # ইত্যাদি) রাখা যায়। তবে এই টাইপের ডেটা দিয়ে কোনো গাণিতিক হিসাব-নিকাশ করা যায় না। এর সাইজ সাধারণত নির্দিষ্ট নয় (যেমন: Short Text বা Long Text)। উদ্দীপকের Name, Section ও Grade ফিল্ডগুলোতে এই ডেটা টাইপ ব্যবহৃত হয়।
রিয়েল: যেসব ডেটা দশমিক বা ভগ্নাংশ মান প্রকাশ করে, তাদের জন্য এই টাইপটি ব্যবহার করা হয়। গাণিতিক হিসাব-নিকাশের জন্য এটি অত্যন্ত উপযোগী। এর সাইজ সাধারণত ৮ বাইট (ডাবল প্রিসিশন)। উদ্দীপকের Mark ফিল্ডটিতে গাণিতিক যোগ-বিয়োগের প্রয়োজন হয় বলে সেখানে Real ডেটা টাইপ ব্যবহার করা যুক্তিযুক্ত।উত্তর


