সকল সর্বজনীন গেইট যৌগিক গেইট- ব্যাখ্যা কর।
উত্তর: সকল সর্বজনীন গেইট কেবল যৌগিক গেইট হতে পারে। সর্বজনীন গেইট হলো এমন লজিক গেইট যার সাহায্যে অন্য সকল লজিক গেইটকে তৈরি করা যায়। NAND এবং NOR গেইট দুটিই সর্বজনীন গেইট। NAND গেইট তৈরি করা হয় AND এবং NOT গেইট এর সমন্বয়ে। অন্যদিকে NOR গেইট তৈরি করা হয় OR এবং NOT গেইটের সমন্বয়ে। যেহেতু একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে তৈরি করা হয় তাই এদের যৌগিক গেইট বলা হয়।
HSC ICT Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস · সৃজনশীল
সকল সর্বজনীন গেইট যৌগিক গেইট- ব্যাখ্যা কর।
উত্তর


