“ডিজিটাল সার্কিট কিছু বুলিয়ান উপপাদ্য অনুসরণ করে”-ব্যাখ্যা কর।
উত্তর: ডিজিটাল সার্কিটগুলো বুলিয়ান অ্যালজেবরার ডি মরগান এর উপপাদ্য অনুসারে কাজ করে। এই উপপাদ্য ব্যবহার করে যে কোন লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। ডি-মরগানের উপপাদ্যগুলো হলো- প্রথম উপপাদ্য: দুই বা ততোধিক বুলিয়ান চলকের যোগফলের পূরক ঐ চলকগুলোর পূরকের গুণফলের সমান। A ও B বুলিয়ান চলক হলে- [গণিত] দ্বিতীয় সূত্র: দুই বা ততোধিক বুলিয়ান চলকের গুণফলের পূরক ঐ চলকগুলোর পূরকের যোগফলের সমান। A ও B বুলিয়ান চলক হলে- [গণিত] অর্থাৎ ডিমরগানের উপপাদ্য থেকে দেখা যায় যে, ডিমরগানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে।
HSC ICT Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস · সৃজনশীল
“ডিজিটাল সার্কিট কিছু বুলিয়ান উপপাদ্য অনুসরণ করে”-ব্যাখ্যা কর।
উত্তর


