গ্রীষ্মকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অধিক হলেও শিশির পড়ে না- ব্যাখ্যা করো।
উত্তর: কোনো স্থান জালীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হওয়ার পর অতিরিক্ত বা অবশিষ্ট জলীয়বাষ্প শিশির হিসেবে পড়ে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনো স্থানের জলীয়বাষ্প ধারণ ক্ষমতাও বাড়ে। অর্থাৎ ঐ স্থানকে সম্পৃক্ত করতে বেশি জলীয়বাষ্পের প্রয়োজন হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় এ সময় বাতাসের জলীয়বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলেও তা দ্বারা বায়ু সম্পৃক্ত হয় না। তাই গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক থাকলেও শিশির পড়ে না।
HSC Physics 1st Paper Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · সৃজনশীল
গ্রীষ্মকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অধিক হলেও শিশির পড়ে না- ব্যাখ্যা করো।
উত্তর