একই তাপমাত্রায় ঢাকা কক্সবাজারের তুলনায় বেশি আরামদায়ক-ব্যাখ্যা করো।
উত্তর: কক্সবাজার সমুদ্রের নিকটে অবস্থিত এবং ঢাকা সমুদ্র থেকে বহুদূরে। সমুদ্র থেকে প্রতিনিয়ত বাষ্পায়ন প্রক্রিয়ায়, যে জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে তা কক্সবাজারের বায়ুতে থেকে যাচ্ছে। সমুদ্র থেকে ঢাকা দূরে হওয়ায় স্বভাবতই সেখানকার বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম। তাই ঢাকা ও কক্সবাজারের তাপমাত্রা এক থাকলেও কক্সবাজারের বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় সেখানকার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি। ফলে ঢাকার চেয়ে কক্সবাজারের বায়ুতে শরীর থেকে নির্গত ঘাম কম শুকাবে এবং ঘাম বাষ্পায়নের জন্য কক্সবাজারে কম সুপ্ততাপের প্রয়োজন হবে। তাই ঢাকার তুলনায় কক্সবাজারে শরীর কম তাপ হারাবে, ফলে কক্সবাজারে একজন মানুষের বেশি অস্বস্তি লাগবে।
HSC Physics 1st Paper Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা · সৃজনশীল
একই তাপমাত্রায় ঢাকা কক্সবাজারের তুলনায় বেশি আরামদায়ক-ব্যাখ্যা করো।
উত্তর