অভিকর্ষ বল দ্বারা কাজ এবং স্থিতিস্থাপক বল দ্বারা কাজের পার্থক্য কী?
উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে কেনো বস্তুকে বিকৃত করলে বা অবস্থান পরিবর্তন করলে বস্তু তার আগের অবস্থানে ফিরে আসার জন্য যে বল প্রয়োগ করে তাই স্থিতিস্থাপক বল। বস্তুকে বিকৃত করতে সম্পাদিত কাজ স্থিতিস্থাপক বল দ্বারা সম্পাদিত কাজের সমান। স্থিতিস্থাপক বল দ্বারা সম্পাদিত কাজ সরণের বর্গের সমানুপাতিক। অর্থাৎ, [গণিত] . কোনো বস্তুকে উপরে উঠালে বা উপর থেকে নামালে পৃথিবীর আকর্ষণ বল দ্বারা বস্তুটির উপর যে কাজ সম্পাদিত হয় তাই অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ। অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ উচ্চতা বা সরণের সমানুপাতিক। অর্থাৎ, [গণিত] .
HSC Physics 1st Paper Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · সৃজনশীল
অভিকর্ষ বল দ্বারা কাজ এবং স্থিতিস্থাপক বল দ্বারা কাজের পার্থক্য কী?
উত্তর