ভোগ্যপণ্য বিপণনের বিবেচ্য বিষয় উল্লেখপূর্বক সবজি বিক্রেতা কালামের বিক্রয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: ভোগ্যপণ্য বিপণনের বিবেচ্য বিষয় পর্যাপ্ত সরবরাহ বিষয়টি সবজি বিক্রেতা কালামের বিক্রয় বৃদ্ধির কারণ। যে সকল পণ্য চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। ভোগ্য পণ্যের ক্রেতা অত্যধিক। এ সকল ক্রেতা শুধুমাত্র ভোগের উদ্দ্যেশে পণ্য ক্রয় করে। উদ্দীপকে মিসেস অধিশ্রী পরিবারিক প্রয়োজনে বাজারে যান। সেখানে গিয়ে তিনি সবজি বিক্রেতা কালামের কাছে তাজা ও সতেজ সবজি দেখতে পান। তিনি তার পছন্দমতো কয়েক রকমের সবজি কেনেন। সবজি বিক্রেতা ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সতেজ সবজি বাজারে আনায় ব্যাপক হারে বিক্রয় বৃদ্ধি পায়। এখানে দেখা যাচ্ছে, সবজি বিক্রেতার বিক্রয় বৃদ্ধির কারণ হচ্ছে প্রতিদিন পর্যাপ্ত পরিমান সবজি বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা; যা ভোগ্যপণ্য বিপণনের পর্যাপ্ত সরবরাহ বিষয়কে নির্দেশ করে। ভোগ্যপণ্যের ক্রেতারা দেশের সব জায়গায় বিক্ষিপ্তভাবে অবস্থান করে। তাছাড়া এরূপ পণ্যের ক্রেতাসাধারণ যেকোনো, মূহূর্তে পণ্য ক্রয়ের আগ্রহ প্রকাশ করে। ভোগ্যপণ্যের আইটেমগুলো মানুষের প্রাত্যহিক জীবনে এতটাই প্রয়োজনীয় যে তারা প্রতিদিনই কোনো না কোনো ভোগ্য পণ্য কেনে থাকে। ফলে প্রতিষ্ঠানকে এ জাতীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও উক্ত পর্যাপ্ত সরবরাহ বিষয়টি বিবেচনা করার ফলেই ক্রেতারা সহজে পণ্য ক্রয় করে। ফলে তাদের বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
ভোগ্যপণ্য বিপণনের বিবেচ্য বিষয় উল্লেখপূর্বক সবজি বিক্রেতা কালামের ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর