মার্ক আপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলতে কী বোঝায়?
উত্তর: পণ্যের ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে মার্ক আপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলে। মূল্য নির্ধারণের অধিক প্রচলিত ও সহজতম পদ্ধতি হচ্ছে মার্ক আপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি। এ পদ্ধতি পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয়। যেমন: একটি কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য এককপ্রতি ব্যয় ২২ টাকা। কোম্পানি এককপ্রতি ৩ টাকা মুনাফা অর্জন করতে চাইলে নির্ধারিত মূল্য দাঁড়ায় (২২ + ৩) = ২৫ টাকা। এরূপ পদ্ধতিতে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং প্রত্যাশিত মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মার্ক আপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলতে কী বোঝায়?
উত্তর