জনাব আশীষ কোন ধরনের পণ্যের ব্যবসা করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আশীষ শপিং পণ্যের অন্তর্গত সৌখিন পণ্যের ব্যবসা করেন। যেসব পণ্য বা সেবা পূর্ব পরিকল্পনা অনুযায়ী পণ্যের মান, মূল্য এবং গুণাগুণ ইত্যাদি বিবেচনা করে ক্রয় করা হয় তাকে শপিং পণ্য বলে। সময় পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের ফ্যাশন পরিবর্তন ঘটে এবং সেই সাথে তাদের রুচি ও পছন্দেরও পার্থক্য হয়। পরিবর্তিত ফ্যাশন, রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য বক্তারা যেসব পণ্য ক্রয় করে তাকে শৌখিন পণ্য বলে। এ প্রকৃতির পণ্য দেখতে চমৎকার। রং, স্টাইল, প্যাকিং ও ডিজাইন সবমিলিয়ে সহজেই তার ক্রেতা দৃষ্টি আকর্ষণের সক্ষম হয়। উদ্দীপকে দেখা যায় জনাব আশীষ এর চট্টগ্রাম নিউমার্কেটে একটি দোকান আছে যেখানে তিনি বিভিন্ন ফ্যাশন ও রকমের ডিজাইনের পোশাক মজুদ রাখেন। এখানে তিনি বিভিন্ন ধরনের ফ্যাশন ও রকমের ডিজাইনের পোশাক মজুদ রাখেন, যা শপিং পণ্যের অন্তর্গত সৌখিন পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
জনাব আশীষ কোন ধরনের পণ্যের ব্যবসা করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর