জনাব অতুল নিউমার্কেটে যে ধরনের পণ্যের ব্যবসায়ী করেন তা পণ্যের ধরন উল্লেখপূর্বক তার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: জনাব অতুল নিউমার্কেটে যে ধরনের পণ্যের ব্যবসা করেন তা হল বিশিষ্ট পণ্য। ক্রেতারা যেসব পণ্য ক্রয় এর ক্ষেত্রে প্রযুক্তি, স্বতন্ত্রের বৈশিষ্ট্য এবং ব্রান্ড ইমেজকে বিবেচনা করে ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। এক্ষেত্রে ক্রেতা নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যটির প্রতি প্রবল আকর্ষণ বোধ করে। যেমন- বাজারে অনেক দামি ব্র্যান্ডের ফ্রিজ থাকলেও ক্রেতা ওয়ালটন ফ্রিজে কিনলেন। উদ্দীপকে দেখা যায় জনাব অতুল একটি ঘড়ির দোকান দিয়েছেন যেখানে বিশ্বের সব নামিদামি ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায়। এখানে তিনি বিশ্বের সকল দামি ব্র্যান্ডের ঘড়ি বিক্রয় করেন। ক্রেতারা দামি দামি ব্র্যান্ডের পণ্য খুব পছন্দ করে থাকে। আর এই পণ্যগুলো হল শপিং পণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য। সাধারণত উচ্চবিত্ত ক্রেতারাই এ ধরনের পণ্যটি ক্রয় করে থাকে। তাই বলা যায় উদ্দীপকে অতুল মার্কেটে যে ধরনের পণ্যর ব্যবসা করে তা হলো বিশিষ্ট পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
জনাব অতুল নিউমার্কেটে যে ধরনের পণ্যের ব্যবসায়ী করেন তা পণ্যের ধরন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর