মিসেস তাসফিয়া কোন ধরনের পণ্য কিনতে চান? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস তাসফিয়া ভোগ্য পণ্যের অন্তর্গত সেবা পণ্য ক্রয় করতে চান। তারা যেসব পণ্য বা সেবা পূর্ব পরিকল্পনা অনুযায়ী পণ্যের মান, মূল্য, গুনাগুন ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে। এসব পন্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা অধিক সময়, শ্রম ও অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে। যেসব শপিং পণ্য মানুষের শখের বসে নয়, বরং প্রয়োজনীয় সেবা লাভের উদ্দেশ্যে ক্রয় করে থাকে তাকে সেবা পণ্য বলে। এ প্রকৃতির পণ্য ক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট চিন্তা, শ্রম ও সময় ব্যয় করে। এ ধরনের পণ্য একবার ক্রয় করা হলে তা হতে ক্রেতা বা ভোক্তা দীর্ঘদিন সেবা প্রাপ্তির প্রত্যাশা করে থাকে। ফ্রিজ, টিভি, এয়ারকুলার, ওয়াশিং মেশিন ইত্যাদি এ ধরনের পণ্য । এ ধরনের পণ্য সাধারনত খুব দামি হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় মিসেস তাসফিয়া তার বাবার জন্য একটা এসি কিনতে ইলেকট্রনিক্স এর দোকানে যান। তাই তিনি খুব যাচাই-বাছাই করে পণ্যটি কিনতে যাচ্ছেন। এখানে তিনি তার বাবার ব্যবহারের জন্য একটা ইলেকট্রিক এসি ক্রয় করে থাকেন যা ভোগ্যপণ্যের শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মিসেস তাসফিয়া কোন ধরনের পণ্য কিনতে চান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর