উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি কোন ধরনের ভোগ্য পণ্যের ব্যবসা করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানি অযাচিত ভোগ্যপণ্যের ব্যবসা করে থাকেন। যেসব পণ্য ব্যক্তিগত অথবা পারিবারিক ভোগ ব্যবহারের জন্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। ভোগ্য পণ্যকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। যথা- সুবিধা পণ্য, বিশিষ্ট পণ্য, শপিং পণ্য এবং অযাচিত পণ্য। তারা যেসব পণ্য সম্পর্কে খুব বেশি ধারণা রাখেনা বা ধারণা রাখলেও সচরাচর ক্রয়ের চিন্তা করে না তাকে অযাচিত পণ্য বলে। যেমন : ম্যাগাজিন ও জীবন বীমা পলিসি ইত্যাদ। উদ্দীপকে অলকেয়ার ইন্সুইরেন্স কোম্পানি" বেশ কিছু বছর বিশ্বস্ততা ও সুনামের সাথে বীমা ব্যবসা করে আসছে। এর ফলে অসংখ্য গ্রাহক এই প্রতিষ্ঠান হতে বীমা পলিসি গ্রহণ করছে। তাদের প্রতিষ্ঠানটি বীমা ব্যবসা করে থাকেন, যা ভক্তারা এ সম্পর্কে জানেনা বা জানলেও ক্রয় করার চিন্তা করে না। তাই বলা যায় উক্ত পণ্যটি একটি অযাচিত পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি কোন ধরনের ভোগ্য পণ্যের ব্যবসা করে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর