বিপণন মিশ্রণের যে উপাদানের কারণে জনি ফ্যাশন হাউজের প্রতি ক্রেতারা আকৃষ্ট হয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বিপণন মিশ্রণের মূল্য উপাদানের কারণে জনি ফ্যাশন হাউজের ক্রেতারা আকৃষ্ট হয়েছে বলে আমি মনে করি। কোন পণ্য বা সেবা অর্জনের জন্য ক্রেতা যে আর্থিক ত্যাগ স্বীকার করে তাকে মূল্য বলে। মূল্য ক্রেতার নিকট অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে গণ্য হয়। তাই কোম্পানিকে পন্যের চাহিদা, ব্যয় ও প্রতিযোগিতামূলক অবস্থার ওপর ভিত্তি করে সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে ভোক্তার পণ্য ক্রয় সামর্থ্য আছে কিনা তার বিশেষভাবে বিবেচনা করা হয়। মূল্য অধিক হলে যেমন অনেক ক্রেতা সামর্থের অভাবে পণ্য ক্রয় করতে চাইবে না, তেমনি মূল্য কম হলেও ক্রেতারা মানহীন ভেবে তার ক্রয় করতে চাইবে না। তাই পন্যর মূল্য নির্ধারণের সমষ্টি তাদের সকল দিক বিবেচনায় রাখতে হবে। এছাড়া বিভিন্ন পণ্যের ওপর বাট্টা বা ছাড় প্রদান হবে কিনা, মূল্য পরিশোধের ক্ষেত্রে কিরূপ সময় দিলে ক্রেতারা প্রভাবিত হবে, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে কিরূপ শর্ত যুক্ত করলে ক্রেতারা ক্রয় উদ্বুদ্ধ হবে ইত্যাদি বিষয়ে ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করেই নির্ধারণ করতে হয়। উদ্দীপকে দেখা যায় ঈদ ও পূজা উপলক্ষে ২৫% মুনাফার পরিবর্তে ১৫% মুনাফাই বিক্রয় মূল্য নির্ধারণ করেন। ১০% ছাড় দেওয়া ক্রেতারা তার দোকানের প্রতি আকৃষ্ট হয়েছে। এখানে তিনি ঈদ উপলক্ষে ১০% মূল্য ছাড় দেওয়ার কথা ভাবছেন। সাধারণত পণ্যের বিক্রবৃদ্ধি , দ্রুত মূল্য আদায়, ব্যাপক রয় উদ্বুদ্ধ করা ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে কোম্পানি তার নিজস্ব পণ্যের উপর ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত করেন। আর ক্রেতারা সেই মূল্য ছাড়পড়ে সে পণ্যটি ক্রয়ের উপর আকৃষ্ট হয়। কোম্পানির সাময়িকভাবে পণ্যের মূল্য কমিয়ে ক্রেতা আকর্ষণ করতে পারে। তাই ক্রেতা আকর্ষণে মূল্যের গুরুত্ব তাৎপর্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
বিপণন মিশ্রণের যে উপাদানের কারণে জনি ফ্যাশন হাউজের প্রতি ক্রেতারা আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর