মিস সালমার নতুন ধরণের পণ্য উৎপাদনের সিদ্ধান্তের যৌক্তিকতা পণ্যের জীবন চক্রের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস সালমা নতুন পণ্য উৎপাদনের সিদ্ধান্তের যৌক্তিকতায় পণ্যের জীবন চক্রের প্রবৃদ্ধি স্তরে রয়েছে। পণ্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয় ও মুনাফা দ্রুতগতিতে বৃদ্ধি পায় তাকে প্রবৃদ্ধি স্তর বলে ব্যাপক পরিচিতি ও সুনামের কারণে এই স্তরে বিক্রয় পরিমান ক্রমান্বয়ে বাড়তে থাকে। উল্লেখ্য যে, প্রথমে যারা পণ্যটি ক্রয় করেছে তারা অব্যাহতভাবে ক্রয় করতে থাকে এবং বিলম্বে গ্রহণকারীরাও পণ্য ক্রয় করতে শুরু করে । ফলে উৎপাদন বাড়ে এবং মুনাফা বৃদ্ধি পায়। এমন সময় বাজার দখলের উদ্দেশ্যে প্রতিযোগী কোম্পানির উদ্ভব ঘটে। তাই এই স্তরে বিপণনকারী কে প্রতিযোগিতা মোকাবেলা এবং বাজার ধরে রাখার উদ্দেশ্যে বিভিন্ন কৌশল গ্রহণ করতে হয়। উদ্দীপকে দেখা যায়, মিস সালমা নকশাকৃত ফুলদানী উৎপাদন ও বিক্রয় করেন। দেখতে আকর্ষণীয় ও দামে কম হওয়ায় তিনি সর্বোচ্চ পরিমাণ বিক্রি ও মুনাফা অর্জন করেন। ইদানীং আরো কয়েকটি প্রতিষ্ঠান একই ধরণের পণ্য উৎপাদন ও বিক্রি করায় তিনি প্রতিযোগিতার সম্মুখীন হন। এমতাবস্থায় তিনি ফুলদানির পরিবর্তে খেলনা উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন।এখানে দেখা যাচ্ছে তিনি তার পণ্যের জীবন চক্রে প্রবৃদ্ধি স্তরে রয়েছে,যে কারণে তার পণ্যের বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠান তৈরি হয়েছ। আর এই স্তরের কিছু বৈশিষ্ট্য হলো : এ স্তরে চাহিদা ও বিক্রয় দ্রুত বৃদ্ধি পেতে থাকে, বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটে, এ স্তরে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পণ্যে নতুন গুণাবলী ও বৈশিষ্ট্য যুক্ত করতে হয়। উক্ত বৈশিষ্ট্যগুলো মিস সালমার সাথে মিলে যাওয়ায় আমরা বলতে পারি, তার উৎপাদিত পণ্যটি পণ্যের জীবন চক্রের প্রবৃদ্ধি স্তরে রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মিস সালমার নতুন ধরণের পণ্য উৎপাদনের সিদ্ধান্তের যৌক্তিকতা পণ্যের জী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর