'বুক সিন্ডিকেট' প্রথমে কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: “বুক সিন্ডিকেট” প্রথমে ব্যয় যোগ মূল্য নির্ধারণ করতেন। যে পদ্ধতিতে পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয় তাকে মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলে । এ পদ্ধতিতে পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয়। যেমন একটি সাবানের মূল্য ১০ টাকা এবং বিপণন ব্যয় তিন টাকা। এখন প্রতিষ্ঠানটি যদি ওই সাবান থেকে দুই টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে সাবান টির মূল্য হবে (১০+৩+২)= ১৫ টাকা। উদ্দীপকে দেখা যায়, বুক সিন্ডিকেট” তার প্রকাশিত বইয়ের ক্ষেত্রে উৎপাদন খরচের সাথে একটি নির্দিষ্ট হারে মুনাফা যোগ বিক্রয়মূল্য নির্ধারণ করে। এতে প্রতিষ্ঠানটি ভালো মুনাফা করে আসছিলো। তার মূল্য নির্ধারণ পদ্ধতি টি হল ব্যয় যোগমূল্য নির্ধারণ পদ্ধতি। মূল্য নির্ধারণের অধিক ও প্রচলিত সবচেয়ে সহজতম পদ্ধতি হচ্ছে এটি। এক্ষেত্রে কোম্পানির দ্রব্যের উৎপাদন খরচের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে থাকে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
'বুক সিন্ডিকেট' প্রথমে কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর