মাহিনের বাবার কয়কৃত পণ্যের কম সময় লাগার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: মাহিনের বাবার ক্রয়ক্রীত পণ্যের কম সময় লাগার কারণ হলো তিনি শিল্পপণ্য ক্রয় করেন। যেসব পন্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় সেগুলোকে শিল্পপণ্য বলে। শিল্পপণ্য শুধু শিল্প কারখানায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। শিল্প পণ্যের মূল্য অনেক বেশি থাকে কেননা শিল্প পণ্য অনেকদিন ব্যবহার করা যায়। এ সকল পণ্য স্থায়ী হয়ে থাকে যা একবার ক্রয় করলে বহুদিন স্থায়ী থাকে। তাই এ সকল পণ্য ক্রয় করতে বেশি সময় ব্যয় করতে হয় না। ভোগ্যপন্যের তুলনায় এই শিল্প পণ্যের বন্টন প্রণালী ক্ষুদ্র হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় মাহিনের বাবা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক । সংসারের প্রয়োজনীয় বাজার করতে তিনি মোটেই সময় পান না। সংসারে কেনাকাটা সবই প্রায় মাহিনের মা করেন। চাল, ডাল ও তরিতরকারি মাহিনের মা কাছের দোকানটার থেকেই ক্রয় করেন। কিন্তু জামা কাপড় কিনতে গেলে তিনি অনেক দোকান ঘোরেন। মাহিন তার মায়ের সাথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়। মাহিনের বাবা তাদের প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাঁচামাল ও নানান উপকরণ সবসময় কিনছেন। কিন্তু সেজন্য তাকে এভাবে বাজারে যেতে বা ঘুরতে হয় না। সহজে মালামাল তাদের অফিসে পৌঁছে যায়। এখানে দেখা যায় তিনি তার প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল ক্রয় করে থাকেন, যা তিনি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে সব সময় ক্রয় করে থাকেন। আর এটি সব সময় আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে সে কি পণ্যটি কিনবে, কোন পণ্যটি কিনবে। তাই বলা যায় তার বাবার প্রকৃত পণ্যটি হচ্ছে শিল্প পণ্য এবং শিল্প পণ্যের ক্রয় ক্ষেত্রে সময় কম লাগে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মাহিনের বাবার কয়কৃত পণ্যের কম সময় লাগার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর