উদ্দীপকের মিসেস রওশন ও জুলিয়ানা বুটিকস এর পণ্যের ধরন কি এক? ব্যাখ্যা কর।
উত্তর: না। উদ্দীপকে মিসেস রওশান ও জুলিয়ানা বুটিক্সের পণ্যের ধরন এক নয়। মিসেস রওশান এর পণ্যটি হল ভোগ্য পণ্য এবং জুলিয়ানা বুটিকসের পণ্যটি হলো শিল্পপন্য। যেসব পণ্য পুনরায় উৎপাদন কাছে বা ব্যবসায়ের কাছে ব্যবহৃত হয় তাকে শিল্প পণ্য বলে। ভোগ্য পণ্যের তুলনায় শিল্প পণ্যের ক্রেতারা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। কারণ এরূপ পণ্যের ক্রেতাদের সবসময় উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল রাখতে হয় এবং যথাসময়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে পণ্য সরবরাহ করতে হয় । এ কারণে ক্রেতারা নির্দিষ্ট সময় পর পর শিল্প বাজার থেকে পণ্য ক্রয় করে তাদের চাহিদা সচরাচর পরিবর্তন করে না। অন্যদিকে, চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। ভোগ্যপণ্য মূলত ভোক্তা বা ব্যবহারকারীর অব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় ও ব্যবহার করে। এক্ষেত্রে ক্রেতা একবারই পণ্য ক্রয় করে তা ভোগ করে। উদ্দীপকে দেখা যায়, মিসেস রওশান তার পছন্দের শাড়ি গুলো জুলিয়ানা বুটিক্স থেকে কিনেন। তারা নিত্য নতুন ডিজাইনের পণ্য বিপণনের সুপরিচিত। বুটিক শপটির শাড়ির মূল্য কিছুটা বেশি। তথাপি শাড়ির চাহিদা বেড়ে চলেছে। এখানে মিসেস রওশন যে পণ্য টি ক্রয় করে সেটি হল ভোগ্য পণ্য এবং জুলিয়ানা বুটিক যে পণ্যটি বিপণন করে সেটি হল শিল্পপন্য। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত মিসেস রওশান ও জুলিয়ানা বুটিক্সের পণ্যের ধরন এক নয়।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকের মিসেস রওশন ও জুলিয়ানা বুটিকস এর পণ্যের ধরন কি এক? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর