মেঘনা কোম্পানিটি পণ্যের জীবনচক্র স্তর উল্লেখ কর। প্রতিযোগিতা মোকাবেলায় করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: মেঘনা কোম্পানিটি পণ্যের জীবন চক্রের প্রবৃদ্ধি স্তরে রয়েছে। জীবন চক্রের যে স্তরে বিক্রয় এবং মুনাফা দ্রুতগতিতে বৃদ্ধি পায় তাকে প্রবৃদ্ধি স্তর বলে। ব্যাপক পরিচিতি ও সুনামের কারণে এই স্থলে বিক্রয়ের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রথমে যারা পণ্যটি ক্রয় করেছে তারা অব্যাহতভাবে ক্রয় করতে থাকে এবং বিলম্বে গ্রহণকারীরা পণ্য ক্রয় করতে শুরু করে। ফলে উৎপাদন বারে এবং মুনাফা বৃদ্ধি পায়। এমন সময় বাজার দখলের উদ্দেশ্যে প্রতিযোগী প্রতিষ্ঠানের উদ্ভব ঘটে। তাই এই স্তরের বিপণনকারীকে প্রতিযোগিতা মোকাবিলা এবং বাজার ধরে রাখার উদ্দেশ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। প্রতিযোগিতার টিকে থাকার জন্য পণ্যের নতুন নতুন গুণাবলী ও বৈশিষ্ট্য যোগ করতে হবে। উদ্দীপকে দেখা যায়, মেঘনা কোম্পানির পণ্যের পরিচিতি বেড়ে যাওয়ায় চাহিদা দ্রুত বাড়ছে। তবে একই সাথে প্রতিযোগিতাও বাড়ছে। এখানে দেখা যায় তাদের পণ্যের পরিচিতি বেড়ে যাওয়ার ফলে তাদের বিক্রয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা প্রবৃদ্ধি স্তরের অন্তর্ভুক্ত। তাই বলা যায় উদ্দীপকে মেঘনা কোম্পানি পন্যের জীবন চক্রের প্রবৃদ্ধি স্তরে রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মেঘনা কোম্পানিটি পণ্যের জীবনচক্র স্তর উল্লেখ কর। প্রতিযোগিতা মোকাবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর