বর্তমানে উদ্দীপকের পণ্যটি পণ্যের জীবন চক্রের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো।
উত্তর: বর্তমানে উদ্দীপকের পণ্যটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে। যখন বাজারে ফোনের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে সে সময়কালকে প্রবৃত্তি স্তর বলে। এই স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণের বিক্রয় ও দ্রুতহারে বৃদ্ধি পেতে থাকে। এ পর্যায়ে বাজারে নতুন নতুন প্রতিযোগিতার আগমন ঘটে। উদ্দীপকে "ফাহিম গ্রুপ অফ কোম্পানিজ" এদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। তারা সব সময় গবেষণা করে ক্রেতাদের জন্য প্রয়োজনীয় পণ্য তৈরি করে থাকে। অনেক গবেষণার পর ফাহিম গ্রুপ একটি নতুন পণ্য বাজারে ছেড়েছে। কোনটি বাজারে প্রবেশের পর আস্তে আস্তে বিক্রি হচ্ছে এবং ক্রমান্বয়ে মুনাফা বাড়ছে। উদ্দীপকের পণ্যটির বর্তমান অবস্থা প্রবৃদ্ধি স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বর্তমানে পণ্যটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
বর্তমানে উদ্দীপকের পণ্যটি পণ্যের জীবন চক্রের কোন স্তরে অবস্থান করছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর