"গবেষণার ফলে পণ্যটি বাজারে বেশ সমাদৃত হয়েছে"- বক্তব্যের সাথে তুমি কি একমত?
উত্তর: গবেষণার ফলেই উদ্দীপকের পণ্যটি বাজারে বেশ সমাদৃত হয়েছে- উক্তিটির সাথে আমি একমত। প্রতিষ্ঠানের নতুন পণ্যের ধারণা অনুসন্ধান এবং উন্নয়ন যে ঈশ্বর হতে শুরু হয় তাকে পণ্য উন্নয়ন স্তর বলে। এ পর্যায়ের প্রতিষ্ঠান কোন পণ্য সম্পর্কে ধারণা খুঁজে পায়। অতঃপর এর উন্নয়ন ঘটিয়ে একে বাজারে ছাড়ার অবস্থানে নিয়ে আসে। উদ্দীপকে "ফাহিম গ্রুপ অফ কোম্পানিজ" এদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। তারা সব সময় গবেষণা করে ক্রেতাদের জন্য প্রয়োজনীয় পণ্য তৈরি করে থাকে। অনেক গবেষণার পর ফাহিম গ্রুপ একটি নতুন পণ্য বাজারে ছেড়েছে। কোনটি বাজারে প্রবেশের পর আস্তে আস্তে বিক্রি হচ্ছে এবং ক্রমান্বয়ে মুনাফা বাড়ছে। বর্তমানে পণ্যটি এমন একটি স্তরে অবস্থান করছে যেখান থেকে পণ্যটির বিক্রি দ্রুত বাড়ছে এবং মুনাফা হচ্ছে। পণ্য উন্নয়ন স্তরে বিক্রয়ের পরিমাণ শূন্য থাকে। তাই এই স্তরের বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম গ্রহণ করা হয়। এই স্তরে বিক্রয় করা হয় না বরং অনুসন্ধান, গবেষণা ও প্রস্তুতিতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তবে এই স্তরে ব্যয় বেশি হলেও একটা সময় গিয়ে পণ্যটি বাজারে বেশ সমাদৃত হয়। ফলে পনের বিক্রয় বৃদ্ধি পেতে থাকি এবং সেই সাথে সাথে মুনাফার পরিমান। এতে গবেষণা কার্য পরিচালনা করতে যে ব্যয় হয় তা পরবর্তীতে লাভের মাধ্যমে তুলে নেওয়া হয়। সুতরাং গবেষণার ফলে উদ্দীপকের পণ্যটি বাজারে বেশ সমাদৃত হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
"গবেষণার ফলে পণ্যটি বাজারে বেশ সমাদৃত হয়েছে"- বক্তব্যের সাথে তুমি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর