জনাব মশিউরের বিক্রীত পণ্যের ক্ষেত্রে অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতি বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মশিউরের বিক্রীত পণ্যের ক্ষেত্রে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির অন্তর্গত ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতির ব্যবহার করা হয়েছে। উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা কে ব্যয় যোগমূল্য নির্ধারণ পদ্ধতি বলে। মূল্য নির্ধারণের এটি অধিক প্রচলিত ও সহজতম পদ্ধতি। যেমন: একটি কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য এক প্রতি ২২ টাকা। কোম্পানি এখন প্রতি ৩ টাকা মুনাফা অর্জন করতে চাইলে নির্ধারিত মূল্য দ্বারা (২২+৩)= ২৫ টাকা। জনাব মশিউর ঢাকার মিরপুর এলাকায় একটি স্থানীয় ফ্যাক্টরি থেকে মূল্য ও মানের আইসক্রিম এনে নিজস্ব দোকানে বিক্রি করেন। শীতকালে আইসক্রিমের কোন চাহিদা না থাকায় তিনি চটপটি ও ফুচকা বিক্রি করেন। ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের নির্ধারিত কোন মূল্য না থাকায় সব ধরনের আইসক্রিমের ক্ষেত্রে ৩০% মুনাফা অর্জনের লক্ষ্যে তিনি এগুলোর মূল্য নির্ধারণ করেন। ফুচকা ও অন্যান্য আইটেমের ক্ষেত্রেও তিনি একই মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন। আর্থিক ভাবে তিনি লাভবান হয়। ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতিটি অধিক প্রচলিত ও সহজ পদ্ধতি। এর মাধ্যমে উৎপাদিত পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে বিক্রয় করা হয়। এটা যেকোনো প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসায় মুনাফা অর্জন করার সহজ হয় এবং প্রতিষ্ঠানটি আর্থিকভাবে লাভবান হয়। মনে করি, জনাব মশিউরের বিক্রীত পণ্যের উপর নির্ধারিত ব্যায় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
জনাব মশিউরের বিক্রীত পণ্যের ক্ষেত্রে অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতি ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর