গ্রাহকরা যে ধরনের সেবা প্রত্যাশা করছে তা পূরণ হলে জনাব আমানের বিক্রয় অনেক বাড়বে- বিষয়টির যথার্থতা' উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে গ্রাহকরা যে ধরনের সেবা প্রত্যাশা করছে তা হলো বিক্রয়োত্তর সেবা। পণ্য বিক্রয়ের পর গ্রাহককে যে ধরনের সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। ওয়ারেন্টি, গ্যারান্টি, বিক্রয়ের পর পণ্যের প্রতি তথ্য প্রদান, সম্পদ সংস্থাপন ইত্যাদি কাজগুলো বিক্রয়োত্তর সেবা হিসেবে বিবেচিত। উদ্দীপকে জনাব আমান চীন হতে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদানি করে নিজস্ব বণ্টনপ্রণালির মাধ্যমে ক্রেতাদের নিকট সরবরাহ করেন। পণ্যের রং ও ডিজাইন সুন্দর হওয়ায় ক্রেতাদের নিকট তা খুবই পছন্দের। তাছাড়া কিস্তিতে মূল্য পরিশোধের ব্যবস্থা থাকায় গ্রাহকরা তার নিকট থেকে পণ্য কিনতে যথেষ্ট আগ্রহী। কিন্তু কখনো কখনো কোনো পণ্য নষ্ট বা ত্রুটিপূর্ণ হলে মেরামতের ব্যবস্থা 'না থাকায় ক্রেতারা বেশ সমস্যায় পড়েন। ব্যবসায়িক প্রয়োজনে তাই তিনি কোম্পানির পক্ষে সার্ভিসিং সেন্টার খোলার চিন্তা-ভাবনা করছেন। এ ধরনের মেরামত ব্যবস্থাকে ওয়ারেন্টি বলে যা বিক্রয়োত্তর সেবা হিসেবে বিবেচিত। ক্রেতা সন্তুষ্টি বিধানের এবং বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রীত পণ্যের কোন ত্রুটি ধরা পড়লে তা মেরামত বা প্রতিস্থাপন করা অথবা বিক্রয় পরবর্তী নির্দিষ্ট সময়ে প্রয়োজনে সার্ভিসিং করা বিক্রয়োত্তর সেবার অন্তর্ভুক্ত। মূলত ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্পপণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান অত্যন্ত জরুরি। উদ্দীপকের পণ্যগুলো ইলেক্ট্রনিক্স পণ্য। এ সকল পণ্য ক্রেতারা দীর্ঘ সময়ে ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করে। তাই এ ধরনের পণ্যের প্রতি ক্রেতারা পণ্যের স্থায়িত্বকে গুরুত্ব দেয়। এমতাবস্থায় উদ্দীপকে জনাব আমানও তার বিক্রীত পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবার ব্যবস্থা করলে তার গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয় আরও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, ব্যবসায়িক প্রয়োজনে তার সার্ভিসিং সেন্টার খোলার সিদ্ধান্তটি যথার্থ।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
গ্রাহকরা যে ধরনের সেবা প্রত্যাশা করছে তা পূরণ হলে জনাব আমানের বিক্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর