উদ্দীপকে উল্লিখিত উপকরণসমূহকে কী বলে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উপকরণসমূহকে পণ্য বলে। যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে ও বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয় তাকে পণ্য বলে। পণ্য দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। বিপণনকারী বিক্রয়ের উদ্দেশ্যে তা অর্পণ করে থাকে। উদ্দীপকে জনাব আতিক একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সম্পাদক। তিনি প্রতিদিন বাসার তৈরি নাস্তা খেয়ে অফিসিয়াল ড্রেস পরিধান করে নিজস্ব গাড়িতে অফিসে যান। ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রে তিনি নামিদামি ব্র্যান্ড পছন্দ করেন। অফিস থেকে ফেরার পথে তিনি প্রেসক্লাব হয়ে বাসায় ফেরেন। ছুটির দিনে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিনোদনমূলক স্থানে বেড়াতে যান। এখানে যে সকল উপকরণের উল্লেখ রয়েছে তা হলো পত্রিকা, খাদ্যদ্রব্য, ড্রেস বা পোশাক, গাড়ি, বিনোদনমূলক স্থান ও ক্লাব। এ সকল উপাদান কোনো না কোনোভাবে মানুষের অভাব পূরণ করে এবং বিপণনকারী তা বাজারে উপস্থাপন করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উপকরণগুলো হলো পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উপকরণসমূহকে কী বলে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর