তুমি মনে কর জনাব আতিকের জীবনে বিপণন ওতপ্রোতভাবে জড়িত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: আমি মনে করি, জনাব আতিকের জীবনে বিপণন ওতপ্রোতভাবে জড়িত। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময়ে তা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে। এটি একটি সামাজিক প্রক্রিয়া যা সমাজের মানুষের জন্য সম্পাদন করা হয়। উদ্দীপকে জনাব আতিক একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সম্পাদক। তিনি তার সামাজিক জীবন অতিবাহিত করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য ও সেবা ব্যবহার করে থাকেন। যেমন তিনি প্রতিদিন বাসার তৈরি নাস্তা খেয়ে অফিসিয়াল ড্রেস পরিধান করে নিজস্ব গাড়িতে অফিসে যান। সকল পণ্যে তিনি নামিদামি ব্র্যান্ড পছন্দ করেন। আবার ছুটির দিনে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিনোদনমূলক স্থানে বেড়াতে যান। এ সকল উপকরণের ব্যবহার একমাত্র বিপণনের ফলেই সম্ভব হয়েছে। বিপণন ব্যবস্থা না থাকলে তিনি এত সহজে এ সকল উপকরণ ব্যবহার করতে পারতেন না। বিপণন হলো একটি সামাজিক, ভোক্তামুখী ও গতিশীল প্রক্রিয়া। বিপণন তার সকল কাজ সমাজের মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের উদ্দেশ্যেই সম্পাদন করে। আবার ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তনের সাথে সাথে বিপণন তার কাজ পরিবর্তন করে। বিপণন ভোক্তার চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী পণ্য সংগ্রহ করে এবং বাজারে অর্পণ করে। এ কাজে তারা পরিবহনের ব্যবহার করে যার ফলে ক্রেতারা তাদের সন্নিকটে সকল পণ্য পেয়ে থাকে। আবার বিপণন গুদামজাতকরণ কাজের মাধ্যমে মৌসুম ছাড়াও বিভিন্ন পণ্য ব্যবহারের সুযোগ করে দেয়। এভাবে বিপণন তার কাজের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন 'করে। উদ্দীপকেও জনাব আতিকের সকল উপকরণ ব্যবহার বিপণনের কারণেই সম্ভব হচ্ছে। তাই বলা যায়, জনাব আতিকের জীবনে বিপণন ওতপ্রোতভাবে জড়িত।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
তুমি মনে কর জনাব আতিকের জীবনে বিপণন ওতপ্রোতভাবে জড়িত? যুক্তিসহ মতাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর