এজ এন্ড রেস এর মূল্য নির্ধারণ পদ্ধতির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: এজ অ্যান্ড রেস এর মূল্য নির্ধারণ পদ্ধতিটি যথার্থ বলে আমি মনে করি। তারা পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করে। ক্রেতা পণ্যকে কীরূপ উপলব্ধি করে তার ভিত্তিতে মূল্য নির্ধারণ করাকে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। মূলত বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়। উদ্দীপকে এজ অ্যান্ড রেস নামক প্রতিষ্ঠানটি রংপুরের সুপার মার্কেটে বিভিন্ন জিজাইন ও ব্যান্ডের ঘড়ি ও চশমা বিক্রেতা। এসব পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিনি ডিজাইনের অভিনবত্ব এবং ক্রেতাদের পছন্দ ও আকাঙ্ক্ষার মাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। এখানে তিনি পণ্যের মূল্য নির্ধারনে ক্রেতার আকাঙ্ক্ষা বা উপলব্ধিকে গুরুত্ব দেন যা ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিকে নির্দেশ করে। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণা সৃষ্টির জন্য বিপণনের ব্যয়বহির্ভূত অন্যান্য উপাদান যেমন: পণ্যের মান, আকার-আকৃতি, ডিজাইন ও অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যের উপর গুরুত্বারোপ করা হয়। একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রি করা হয়। অন্যদিকে পণ্যটি যদি ক্রেতার দৃষ্টিতে উচ্চমানসম্পন্ন বলে বিবেচিত হয় তাহলে তা উক্ত পণ্য বেশি দাম দিতে প্রস্তুত থাকে। উদ্দীপকে প্রতিষ্ঠানটিও ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ করে যা তাদের পণ্যের প্রকৃতি বিবেচনায় যথার্থ।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
এজ এন্ড রেস এর মূল্য নির্ধারণ পদ্ধতির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর