বেলমন্ড কর্তৃক বিক্রীত পণ্যটি কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: বেলমন্ড কর্তৃক বিক্রীত পণ্যটি হলো শপিং পণ্য। যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্যের জন্য ভোক্তারা সময়-শক্তি ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না। প্রয়োজনে দূরে কোথাও গিয়ে পণ্য ক্রয়ে আগ্রহী থাকে। উদ্দীপকের 'বেলমন্ড' এদেশের প্রতিষ্ঠিত একটি স্যুট উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় করে। পরিবর্তিত ফ্যাশন, রুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য বিধানের জন্য ভোক্তারা এসব পণ্য ক্রয় করে। আবার এ সকল পণ্য ক্রয়ে ভোক্তার পূর্বপরিকল্পনা থাকে। তারা মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে এ ধরনের পণ্য ক্রয় করে। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝা যায়, প্রতিষ্ঠানটি শপিং পণ্য বিক্রয় করছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
বেলমন্ড কর্তৃক বিক্রীত পণ্যটি কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর