কোন পণ্যের ক্রয় চুক্তিভিত্তিক? ব্যাখ্যা কর।
উত্তর: শিল্পপণ্যের ক্রয় চুক্তিভিত্তিক। যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত হয় না বরং ভোগ্যপণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। ভোগ্যপণ্যের তুলনায় শিল্পপণ্যের ক্রেতারা সাধারণত অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। এরূপ পণ্যের ক্রয় সাধারণত চুক্তিভিত্তিক হয়ে থাকে। কারণ অধিকাংশ শিল্পপণ্য উৎপাদনকারী পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, কাঁচামাল, যন্ত্রাংশ, আনুষঙ্গিক যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের পূর্বে বিক্রেতার সাথে চুক্তি করে থাকে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
কোন পণ্যের ক্রয় চুক্তিভিত্তিক? ব্যাখ্যা কর।
উত্তর