উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় ও মেকিং চার্জের ক্ষেত্রে যে বাট্টা প্রদান করছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় ও মেকিং চার্জের ক্ষেত্রে যে বাট্টা প্রদান করেছে তা যৌক্তিক ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি। যে সকল পণ্য মৌসুমভিত্তিক হয় এবং মৌসুমের বাইরে ঐ পণ্য বিক্রি করার জন্য ক্রেতাদের যে বাট্টা প্রদান করা হয়, তাকে মৌসুমি বাট্টা বলে। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় ও মেকিং চার্জের ক্ষেত্রে যে বাট্টা প্রদান করে, তাকে মৌসুমি বাট্টা বলে। গ্রীষ্মকালে স্যুটের কাপড়ের তেমন চাহিদা থাকে না বলে স্টাইল টেইলার্স অ্যান্ড ফেব্রিকস স্যুটের কাপড়ের ক্ষেত্রে ২০% এবং এর মেকিং চার্জের ওপর ৩০% ছাড় দেয়। ফলে গ্রীষ্মকালেও তাদের কাপড়ের চাহিদা বেড়ে যায়। এই মৌসুমি বাট্টার ফলে মৌসুম ছাড়াও পণ্যের চাহিদা থাকে এবং এর ফলে পণ্যের প্রসার এবং বিক্রিতে কোনো প্রকার অসুবিধায় পড়তে হয় না। এতে ক্রেতা বা ভোক্তা এবং বিক্রেতা উভয়েই লাভজনক অবস্থায় থাকে। উদ্দীপকে "মুন টেইলর এন্ড ফেব্রিকস” এর স্যুটের কাপড়ের মূল্য ও মেকিং চার্জ এ বাট্টা প্রদান করে। ফলে এর বিক্রয় চাহিদা বিদ্যমান থাকে। তাই মৌসুমি বাট্টার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা মূল্য ছাড়ই প্রতিষ্ঠানটিকে অফ সিজনেও সচল রাখে। সুতরাং বলা যায়, মৌসুমি বাট্টার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানের বিক্রয় ক্রমাগতভাবে চলতে থাকে, যা তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনকে আরও ত্বরান্বিত করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় ও মেকিং চার্জের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর