আলম ছাতা কোন ধরনের পণ্য-ব্যাখ্যা কর।
উত্তর: 'আলম ছাতা' একটি জরুরি পণ্য। যে সকল পণ্য ক্রেতা একটি বিশেষ পরিস্থিতির স্বীকার হয়ে ক্রয় করে তাকে জরুরি পণ্য বলে। এ ধরনের পণ্যের চাহিদা হঠাৎ সৃষ্টি হয় এবং ক্রেতারা পণ্যের মূল্য, গুণাগুণ, আকার ইত্যাদি বিবেচনা না করেই ক্রয় করে। উদ্দীপকে "আলম ছাতা” গুণে মানে সবার নিকট সুপরিচিত। যার চাহিদা বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে বেড়ে যায় অনেক গুণ। এখানে আলম ছাতাটি একটি ভোগ্যপণ্য। কেননা তা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয়। ক্রেতারা বৃষ্টি থেকে বাঁচার জন্য উক্ত পণ্য ক্রয় করে; অর্থাৎ একটি বিশেষ পরিস্থিতির স্বীকার হয়ে ক্রয় করে। তাই উক্ত পণ্যটি একটি জরুরি পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
আলম ছাতা কোন ধরনের পণ্য-ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর