আলম ছাতা কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে? এবং এর যথার্যতা মূল্যায়ন কর।
উত্তর: আলম ছাতা চাহিদাভিত্তিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে। মৌসুমি পণ্যের ক্ষেত্রে উক্ত পদ্ধতিটি যথার্থ বলে আমি মনে করি। পণ্যের চাহিদার উপর ভিত্তি করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে চাহিদাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। সকল পণ্যের চাহিদা একই রকম থাকে না। এই চাহিদার উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা যেতে পারে। উদ্দীপকে “আলম ছাতা” গুণে মানে সবার নিকট সুপরিচিত। বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে এর চাহিদা বেড়ে যায় অনেক গুণ। প্রতিষ্ঠানটি অন্যান্য সময়ের চেয়ে বর্ষাকালে এর মূল্য বেশি নিয়ে থাকে। ফলে মোট বিক্রয়ের উপর ২০% মুনাফা অর্জিত হয়। এখানে দেখা যাচ্ছে, উদ্দীপকের ছাতাটির চাহিদা যে সময় অত্যন্ত বেশি হয় তখন বিক্রেতা পণ্যটির মূল্য অধিক ধার্য করে। অর্থাৎ পণ্যের ক্রয় ব্যয়, ক্রেতার প্রত্যক্ষণ বা প্রতিযোগীর অবস্থান কোনোকিছু বিবেচনা না করে তার চাহিদার উপর ভিত্তি করে ছাতার মূল্য নির্ধারণ করে; যা চাহিদাভিত্তিক মূল্য নির্ধারণকে প্রকাশ করে। সকল পণ্যের চাহিদা একই রকম হয় না। কিছু পণ্যের চাহিদা অত্যধিক হলেও কিছু তার বিপরীত। কোনো পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে দাম বেশি নির্ধারণ করা হয় এবং চাহিদা কম হলে কম মূল্য নির্ধারণ করে পণ্য বিক্রয় করা হয়। এই ব্যবস্থায় মূল্য নির্ধারণকে চাহিদাভিক্তিক মূল্য নির্ধারণ বলে। উদ্দীপকের আলম ছাতার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি চাহিদাভিত্তিক মূল্য নির্ধারণ করে। যার ফলে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। মৌসুমি পণ্যের ক্ষেত্রে উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণ একটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
আলম ছাতা কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে? এবং এর যথার্যতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর