উদ্দীপকের 'হেলদি রেড' নামক পণ্যটি জীবন-চক্রের বর্তমান স্তর উল্লেখপূর্বক ব্যবস্থাপনার করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'হেলদি রেড' নামক পণ্যটি জীবন-চক্রের সূচনা স্তরে অবস্থান করছে। যে স্তরে পণ্যটি প্রথমবারের মতো বাজারে প্রবেশ করে তাকে পণ্যের সূচনা স্তর বলে। এই স্তরে বিক্রয় খুবই কম হয় এবং ধীরগতিতে বৃদ্ধি পায়। পণ্যের পরিচিতি সৃষ্টির জন্য ব্যাপকভাবে প্রসার কার্যক্রম চালাতে হয়। 'ডেইলি এসেনশিয়ালস লিঃ' নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান 'পিওর হোয়াইট' নামক সুস্বাদু আটা এবং 'হেলদি রেড' নামক স্বাস্থ্যকর আটা উৎপাদন ও বিপণন করে। 'হেলদি রেড' আটাটি তুলনামূলক নতুন পণ্য, যা এখনো গ্রাহকদের কাছে তেমন সাড়া জাগাতে পারেনি। যেহেতু হেলদি রেড পণ্যটি বাজারে নতুন এবং ক্রেতারা এ সম্পর্কে খুব একটা জানে না তাই বলা যায়, পণ্যটি জীবনচক্রের সূচনা স্তরে রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকের 'হেলদি রেড' নামক পণ্যটি জীবন-চক্রের বর্তমান স্তর উল্লেখপূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর