'পিওর হোয়াইট' ব্র্যান্ডের আটার জীবন-চক্রের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'পিওর হোয়াইট' ব্র্যান্ডের আটার জীবন-চক্রের বর্তমান স্তরটি হলো পূর্ণতা স্তর। জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ হয় এবং প্রতিযোগীরা তীব্র আক্রমণ করে তাকে পূর্ণতা স্তর বলে। এই স্তরে পন্যের বিক্রয় ও মুনাফা সর্বোচ্চ হয়। তবে বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে শুরু করে। একজন বিপণনকারীকে উক্ত স্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়। উদ্দপকে, 'ডেইলি এসেনশিয়ালস লিঃ' নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত 'পিওর হোয়াইট' নামক আটা দীর্ঘদিন ধরে ক্রেতাদের কাছে সুপরিচিত ও জনপ্রিয় একটি পণ্য। বর্তমানে এ পণ্যটি তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এসকল বৈশিষ্ঠ্য জীবনচক্রের পূর্ণতা স্তরকে নির্দেশ করে। পণ্যের জীবনকালে অনেকগুলো স্তর অতিক্রম করতে হয়। তার সমস্ত জীবনে বিক্রয় হ্রাস-বৃদ্ধি ঘটে যা মুনাফাকেও প্রভাবিত করে। এসব স্তরে একজন বিপণনকারীকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। পণ্যের পূর্ণতা স্তরে দীর্ঘদিন পণ্য বাজারে অবস্থান করে ফলে একটি সময়ে এর বিক্রয় হ্রাস পায়। এমতাবস্থায় বাজারে টিকে থাকতে বিপণনকারী বাজার পরিমার্জন (নতুন বাজারে প্রবেশ), পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, স্টাইল উন্নয়ন, বাজারজাতকরণ মিশ্রণ পরিমার্জন, মূল্য হ্রাসসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিকেও তাদের পণ্যের জন্য এসব কৌশল অবলম্বন করা দরকার বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
'পিওর হোয়াইট' ব্র্যান্ডের আটার জীবন-চক্রের কোন স্তরে অবস্থান করছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর