উদ্দীপকে 'ন্যাচারাল' বেবি ফুড পণ্যটি জীবন চক্রের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'ন্যাচারাল' বেবি ফুড পণ্যের জীবন চক্রের 'পূর্ণতা' স্তরে আছে। পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে পণ্যের বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ স্তরেই এক পর্যায়ে পণ্যের বিক্রি ও মুনাফা উভয়ই কমতে থাকে। এ পর্যায়ে সাধারণত প্রতিষ্ঠানগুলো নতুন বৈশিষ্ট্যসম্পন্ন পণ্য বাজারে নিয়ে আসে। উদ্দীপকে 'হীরা ফুড লি.' একটি বেবি ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির 'ন্যাচারাল' বেবি ফুড অনেক চড়াই-উতরাই পেরিয়ে এটি এখন বাজারে সর্বোচ্চ বিক্রিত বেবি ফুড। প্রতিষ্ঠানটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কিন্তু এর মুনাফা কমতে থাকে। এক্ষেত্রে 'ন্যাচারাল' বেবি ফুড বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর মুনাফা কমে যাওয়ার বিষয়টি পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরের সাথে সাদৃশ্যপূর্ণ। তাছাড়া পূর্ণতা স্তরের মতোই পণ্যটি বাজারে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই বলা যায়, 'ন্যাচারাল' বেবি ফুড পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে আছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে 'ন্যাচারাল' বেবি ফুড পণ্যটি জীবন চক্রের কোন স্তরে অবস্থান …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর