ফয়সাল সাহেব কোন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন কাজে নিয়োজিত তা বর্ণনা কর।
উত্তর: ফয়সাল সাহেব সুবিধা পণ্য উৎপাদনে নিয়োজিত রয়েছেন। সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা নিয়মিত ক্রয় করে। কেনার জন্য তেমন কোনো পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না। ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে এরুপ পণ্য সংগ্রহ করতে চায়। উদ্দীপকে ফয়সাল সাহেব উন্নতমানের বিস্কুট উৎপাদন করে স্থানীয় ভোক্তাদের কাছে বিক্রি করেন। বিস্কুট একটি ভোগ্য পণ্য যা ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে সুবিধামূলক যায়গা থেকে ক্রয় করতে পারে। এছাড়া এ ধরনের পণ্য ক্রয় করতে তাদের খুব বেশি কষ্ট করতে হয় না। ক্রেতারা যে স্থানে অবস্থান করে তার পাশাপাশি যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারে। এ সকল বৈশিষ্ট্য থেকে বলা যায়, ফয়সাল সাহেব সুবিধা পণ্য উৎপাদন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
ফয়সাল সাহেব কোন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন কাজে নিয়োজিত তা বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর