উদ্দীপকে কক্সবাজারের হোটেলগুলো কোন ধরনের বাট্টা প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কক্সবাজারের হোটেলগুলো মৌসুমি বাট্টা প্রদান করে। যেসব ক্রেতা মৌসুমের বাইরে পণ্য ক্রয় করে তাদেরকে যে বাট্টা প্রদান করা হয় তাকে মৌসুমি বাট্টা বলে। যেমন: গ্রীষ্ম বা বর্ষাকালে কক্সবাজারের হোটেলগুলো পর্যটক আকর্ষণে বিভিন্ন মূল্যের বিশেষ প্যাকেজ অফার করে। কম মূল্যে বিভিন্ন সুবিধা পেলে গ্রাহকরা ঐসব হোটেলের প্রতি আগ্রহী হয়। উদ্দীপকে জনাব কামরান একজন ভ্রমণ পিপাসু মানুষ। তিনি প্রায়ই গ্রীষ্মকালে পরিবারসহ কক্সবাজারের সমুদ্রসৈকতে বেড়াতে যান। কারণ ঐ সময় কক্সবাজারের বেশিরভাগ হোটেলগুলো পর্যটক আকর্ষণে হোটেল ভাড়া কমিয়ে দেয়। ভাড়া কমানোর এমন কার্যক্রম মৌসুমি বাট্টার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে কক্সবাজারের হোটেলগুলো মৌসুমি বাট্টা প্রদান করে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে কক্সবাজারের হোটেলগুলো কোন ধরনের বাট্টা প্রদান করে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর