উদ্দীপকে উল্লিখিত মেসার্স তামান্না কসমেটিকস লি. বিক্রয় বৃদ্ধির জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'মেসার্স তামান্না কসমেটিকস লি.' বিক্রয় বৃদ্ধির জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা যথার্থ। প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহারের সিদ্ধান্ত নেয়। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার একটি স্বল্পকালীন উদ্দীপনামূলক প্রসার কার্যক্রম; যা তাৎক্ষণিকভাবে পণ্যের বিক্রয় বৃদ্ধি করে। উদ্দীপকে 'মেসার্স তামান্না কসমেটিকস লি.' মানসম্মত কসমেটিকস সরবরাহ করে বেশ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সাধারণত সমাজের উচ্চ পর্যায়ের ক্রেতাদের জন্য কসমেটিকস তৈরি করে থাকে। আশানুরূপ বিক্রি না হওয়ায় প্রতিষ্ঠানটি, দুটি কসমেটিকস কিনলে একটি ফ্রি দেওয়ার ঘোষণা করেছে। তাদের এ কার্যক্রমটি হচ্ছে বিক্রয় প্রসার। উক্ত কাজের মাধ্যমে ক্রেতারা প্রণোদিত হয়ে ক্রয়ে আগ্রহ হবে; যা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করবে। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদের পুরস্কৃত করা, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের নতুন পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসারের পদক্ষেপ গ্রহণ করে; যা শতভাগ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মেসার্স তামান্না কসমেটিকস লি. বিক্রয় বৃদ্ধির জন্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর