উদ্দীপকে বর্ণিত ক্রেতাদের ক্রয়কৃত পণ্যের ধরন উল্লেখপূর্বক সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মনীষার ক্রয়কৃত পণ্যটি হলো শপিং পণ্য এবং বিদিশার ক্রয়কৃত পণ্যটি হলো বিশিষ্ট পণ্য। কিছু বৈশিষ্ট্যগত পার্থক্যের মাধমে উক্ত দুই পণ্যের ভিন্নতা প্রকাশ করা যায়। যে সকল পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গুণাগুণ, সাইজ, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে। আবার যে সকল পণ্য বিশেষ মান বহন করে এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতারা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। উদ্দীপকে মনীষা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোবাইল ফোন ক্রয় করেন য়া শপিং পণ্যের অন্তর্গত। আবার বিদিশা 'দিয়া বুটিক্স' থেকে এক্সক্লসিভ ডিজাইনের পোশাক ক্রয় করেন। তার ক্রয়কৃত পণ্যটি একটি বিশেষ ব্র্যান্ডের অন্তর্ভুক্ত। ক্রেতা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য ক্রয় করে। এ সকল পণ্যের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে আবার কিছু সাদৃশ্য পাওয়া যায়। দীর্ঘ পরিকল্পনা, আকার-আকৃতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা ও ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় শপিং পণ্য ও বিশিষ্ট পণ্যের মধ্যে সাদৃশ্যতা সৃষ্টি করে। আবার বিশেষ মান বহন, ব্র্যান্ড-এর আনুগত্য ও বিশেষ ধরনের ক্রেতা এ দুই পণ্যের মধ্যে বৈসাদৃশ্যতা প্রকাশ করে। তাই বলা যায়, উদ্দীপকের দুই পণ্য ভোগ্য পণ্য হলেও এদের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ক্রেতাদের ক্রয়কৃত পণ্যের ধরন উল্লেখপূর্বক সাদৃশ্য ও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর