বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি কোন ধরনের পদ্ধতি, অবলম্বন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি মূল্য সমন্বয় কৌশলের 'পরিমাণ বাট্টা' পদ্ধতি অবলম্বন করছে। নির্দিষ্ট পরিমাণ বা মূল্যে পণ্য ক্রয় করলে ক্রেতাকে যে বাট্টা প্রদান করা হয় তাকে পরিমাণ বাট্টা বলে। পণ্যের মূল্য নির্ধারণের পর বিভিন্ন সময় পণ্যের মূল্য সমন্বয়ের প্রয়োজন হয়। এমন সময় বিভিন্ন ধরনের বাট্টা ও রিবেটের মাধ্যমে মূল্য সমন্বয় করা হয়। উদ্দীপকে 'কিরণ এন্টারপ্রাইজ' সুতা উৎপাদন করে বিভিন্ন টেক্সটাইল মিলে সরবরাহ করে। বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি যে সমস্ত ক্রেতা ৭০ টনের অধিক ক্রয় করে তাদের বিশেষ ছাড় প্রদান করে। এখানে তারা একটি নির্দিষ্ট পরিমাণ তথা ৭০ টনের অধিক পণ্য ক্রয় করলে বাট্টা প্রদান করে যা পরিমাণ বাট্টার অন্তর্গত।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি কোন ধরনের পদ্ধতি, অবলম্বন করছে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর