ব্যয় হ্রাসের জন্য জনাব ইউনুসের নেওয়া পদক্ষেপের সাথে তুমি কি একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ব্যয় হ্রাসের জন্য জনাব ইউনুসের নেওয়া পদক্ষেপের সাথে আমি একমত। উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি ঘটলেও যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে এবং উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে ব্যয়ের পরিবর্তন ঘটে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। উদ্দীপকে জনাব ইউনুস ঢাকা শহরে একটি পোশাক কারখানা স্থাপন করেন। তিনি বর্তমানে পণ্যের জীবনচক্রের সূচনা স্তরে অবস্থান করায় পণ্যের বিক্রয় কম এবং মুনাফা অর্জন করতে সক্ষম হননি। প্রাথমিক পর্যায়ে তিনি ১০০ টি মেশিন স্থাপন করে উৎপাদন কার্য সম্পাদন করলেও বর্তমানে তিনি আরও ২০০টি মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তার ধারণা উৎপাদনের পরিমাণ বাড়লে ব্যয় কমে আসবে। আমার মতে তার ধারণাটি সঠিক। কেননা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি স্থির ব্যয় হ্রাস পায় যা সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় কমায়। উৎপাদনের সাথে দুই ধরনের ব্যয় জড়িত। তার মধ্যে একটি হলো পবির্তনশীল ব্যয় ও অপরটি স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে। তাই উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলেও একক প্রতি উৎপাদন ব্যয়ে তা কোনো পরিবর্তন আনে না। কিন্তু স্থায়ী ব্যয় পণ্যের উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে একক প্রতি পরিবর্তন হয়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে স্থির ব্যয় প্রত্যেকটি পণ্যের মধ্যে বন্টিত হয় যা একক প্রতি কমতে থাকে। ফলে সামগ্রিকভাবে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস করে। একইভাবে উদ্দীপকে জনাব ইউনুস ধারণা করেন উৎপাদনের পরিমাণ বাড়লে ব্যয় কমে আসবে যা একটি সঠিক ধারণা বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
ব্যয় হ্রাসের জন্য জনাব ইউনুসের নেওয়া পদক্ষেপের সাথে তুমি কি একমত? উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর