পণ্যের জীবন চক্র বলতে কী বোঝায়?
উত্তর: বাজারে আবির্ভাব থেকে বিদায় গ্রহণ পর্যন্ত পণ্যের জীবনকালকে বিক্রয় ও মুনাফার ভিত্তিতে কতিপয় স্তরে ভাগ করা হলে তাকে পণ্যের জীবনচক্র বলে। সাধারণত কোনো একটি পণ্য চিরকাল একইভাবে বাজারে টিকে থাকে না। বাজারে পণ্য প্রবর্তনের পর কোম্পানি বিজ্ঞাপন দেয় ও প্রসারমূলক কাজ চালায়। এতে বিক্রয় বাড়ে ও মুনাফা অর্জিত হয়। এরপর অন্যান্য পণ্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এর বিক্রয় ও মুনাফা হ্রাস পায়। পর্যায়ক্রমে পণ্যের চাহিদা, বিক্রয় ও মুনাফা কমতে থাকে এবং এক পর্যায়ে চাহিদা আর থাকে না। এভাবে পণ্যের উদ্ভাবন হতে শুরু করে পতন পর্যন্ত চক্রই হলো পণ্যের জীবনচক্র।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
পণ্যের জীবন চক্র বলতে কী বোঝায়?
উত্তর