প্রাথমিকভাবে 'ব্রাইট লুক' ক্রিম পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছিল? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিকভাবে 'ব্রাইট লুক' ক্রিম পণ্যটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছিল। পণ্যের জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে প্রবৃদ্ধি স্তর। কারণ এ স্তরে পণ্যের বিক্রয় দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে মুনাফাও বৃদ্ধি পায়। যেহেতু সূচনা স্তরে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফলে ক্রেতারা পণ্যটি সম্পর্কে জানে। তাই এ স্তরে পণ্য বিক্রয় খুব দ্রুত বেড়ে পূর্ণতা স্তরে চলে যায়। এ অবস্থায় বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটে যারা পণ্যের নতুন বৈশিষ্ট্য নিয়ে বাজারে প্রবেশ করে। উদ্দীপকের 'ব্রাইট লুক' কোম্পানি একটি ত্বক ফর্সাকারী ফেয়ারনেস ক্রিম বাজারজাতকরণ করে। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করায় উক্ত ক্রিমটি সকলের নিকট পরিচিতি লাভ করে। ফলে বিক্রয় দ্রুত বৃদ্ধি পায়। তবে বর্তমানে বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটায় তাদের বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে। তাছাড়া ক্রেতারা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয়। সর্বোপরি ব্রাইট লুক কোম্পানির বর্তমান অবস্থা উপরে উল্লিখিত পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বর্তমানে 'ব্রাইট লুক' ক্রিম জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
প্রাথমিকভাবে 'ব্রাইট লুক' ক্রিম পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর